Bangladesh ০৯:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংরক্ষিত আসনে আলোচনায় বিএনপির যেসব মহিলা নেত্রীরা কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়াইবাড়ি থেকে হায়দরাবাদ সড়কের প্রবেশ মুখে মরণফাদ ব্রিজ। মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে আঘাত হানল ইরানি ড্রোন কুমিল্লার বাঙ্গরা থানার রামচন্দ্রপুর থেকে ৫০ পিছ ইয়াবাসহ গ্রেফতার ১ কুমিল্লায় ইয়াবাসহ দুইজন গ্রেফতার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, খোঁজ নিয়ে উপহার পাঠালেন মন্ত্রী কায়কোবাদ কুমিল্লার বাঙ্গরা বাজারে মাদকসহ যুবক গ্রেফতার মুরাদনগরে শামীমা আক্তার রুবীকে মহিলা সংরক্ষিত আসনে এমপি হিসেবে দেখতে চায় জনগণ কুমিল্লা-৩ আসনে ‘ডাবল হ্যাটট্রিক’ করা কায়কোবাদ মন্ত্রিসভায় থাকার গুঞ্জন

বাঙ্গরা বাজারে ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার, নিয়মিত মামলা রুজু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • / ১৫৬২৯৮ বার পড়া হয়েছে

কুমিল্লার বাঙ্গরা বাজার থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে।

থানা সূত্রে জানা যায়, জিডি নং-২৪১, তারিখ ০৭/০১/২০২৬ইং এর আলোকে এসআই (নিঃ) রিয়াজুল মোস্তফা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জরুরি ডিউটিকালে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। গত ০৭ জানুয়ারি ২০২৬ইং তারিখ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে বাঙ্গরা বাজার থানাধীন ১২নং রামচন্দ্রপুর (উত্তর) ইউনিয়নের বাখরাবাদ দক্ষিণ পাড়া গ্রামের মোঃ সোহেলের দো-চালা টিনের বসতঘরে তল্লাশি চালানো হয়।

এ সময় আসামী মোঃ সোহেল (২৫), পিতা- খুরশিদ মিয়া, মাতা- পারভিন আক্তার, সাং- বাখরাবাদ (দক্ষিণ পাড়া), ৩নং ওয়ার্ড, ১২নং রামচন্দ্রপুর (উত্তর) ইউপি, থানা- বাঙ্গরা বাজার, জেলা- কুমিল্লাকে গ্রেপ্তার করা হয়। তার দখল হতে ২৫ (পঁচিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের উপস্থিতিতে উদ্ধারকৃত আলামত জব্দ তালিকাভুক্ত করা হয় এবং পরবর্তীতে এই ঘটনায় বাঙ্গরা বাজার থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ALAMGIR HOSSAIN

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। সম্পাদক, দেশ আমার ২৪ যোগাযোগ: +880 1747 808 428
ট্যাগস :

বাঙ্গরা বাজারে ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার, নিয়মিত মামলা রুজু

আপডেট সময় : ০২:৩৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬