Bangladesh ০১:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংরক্ষিত আসনে আলোচনায় বিএনপির যেসব মহিলা নেত্রীরা কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়াইবাড়ি থেকে হায়দরাবাদ সড়কের প্রবেশ মুখে মরণফাদ ব্রিজ। মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে আঘাত হানল ইরানি ড্রোন কুমিল্লার বাঙ্গরা থানার রামচন্দ্রপুর থেকে ৫০ পিছ ইয়াবাসহ গ্রেফতার ১ কুমিল্লায় ইয়াবাসহ দুইজন গ্রেফতার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, খোঁজ নিয়ে উপহার পাঠালেন মন্ত্রী কায়কোবাদ কুমিল্লার বাঙ্গরা বাজারে মাদকসহ যুবক গ্রেফতার মুরাদনগরে শামীমা আক্তার রুবীকে মহিলা সংরক্ষিত আসনে এমপি হিসেবে দেখতে চায় জনগণ কুমিল্লা-৩ আসনে ‘ডাবল হ্যাটট্রিক’ করা কায়কোবাদ মন্ত্রিসভায় থাকার গুঞ্জন

মুরাদনগরে প্রশাসনের অভিযানে ৩ মাসে প্রায় ২০ লক্ষ টাকা জরিমানা, ১১০টি ড্রেজার অপসারণ ও ৯০ হাজার ফুট পাইপ বিনষ্ট করেছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
  • / ১৫৬৩৯৭ বার পড়া হয়েছে

মুরাদনগর (কুমিল্লা)

কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রশাসনের অভিযানে গত ৩ মাসে বিভিন্ন অভিযোগে প্রায় ১৯,৬৬,০৫০/- টাকা জরিমানা আদায় করা হয়েছে। সূতে জানাযায়, ২০২৪ সালের অক্টোবর মাস থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উভয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট পৃথক ভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করেন। এসব ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ সংশোধিত ২০২৩, সড়ক ও পরিবহন আইন ২০১৮, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫, পণ্য পাটজাত দ্রব্য মোড়কের বাধ্যতামূলক আইন ২০১০, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯, ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর বিভিন্ন ধারায় এসব অর্থ দন্ড প্রদান করা হয়। মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোড রেজিস্ট্রার সূত্রে জানা যায়, বর্তমান উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহমান যোগদানের পর থেকে গত ২০/১১/২০২৪ইং থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত মোবাইল কোর্ট আইনের বিভিন্ন ধারায় ৪০টি মামলায় ২,৯৯,৯০০/-টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন জানিয়েছেন, তিনি যোগদানের পর ০৫/১০/২০২৪ ইং থেকে ৩১/১২/২০২৪ ইং পর্যন্ত ৪৮ টি মামলায় ৫৩ জনের নিকট থেকে সর্বমোট ১৬,৬৬,১৫০/-টাকা জরিমানা আদায় করেছেন। দিনে এবং রাতে বিভিন্ন স্থানে অভিযানকালে  ১১০ টি ড্রেজার বিনষ্ট বা অপসারণ করা হয়েছে। ৯৫ হাজার পাইপ ভেঙে বিনষ্ট করা হয়। এছাড়াও জমির উর্বর মাটি কাটার কাজে ব্যবহৃত  এক্সেভেটর (ডেকু) এবং মাটি পরিবহনের ৬০টি ট্রাক্টর মুচলেকা দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি এক্সেভেটর ব্যবহৃত ১০টি ব্যাটারি জব্দ করা হয়। মুরাদনগর উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম কে আই জাবেদ বলেন, বর্তমান ইউএনও ও এসি ল্যান্ড যোগদানের পর থেকে বিশেষ করে কৃষিজমি রক্ষায় দিনে ও রাতে ড্রেজার ও ভেকোর বিরুদ্ধে সাড়সি অভিযান পরিচালনা করছেন। কিন্তু অপসারণের কিছু দিনের মধ্যেই পুনরায় প্রভাবশালী ড্রেজার ব্যবসায়ীরা নতুন ভাবে মাটি উত্তোলনের কাজ শুরু করে দেন। কিছুটা কমলেও একেবারে দমন করা সম্ভব হচ্ছে না।

সুপ্রিম কোর্টের আইনজীবী এড: এ কে আজাদ উজ্জল জানিয়েছেন, অনেকেই ড্রেজারে ক্ষতিগ্রস্থ জমি ভরাট করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে জমির দাগ মৌজা উল্লেখ করে ইউএনও এবং এসি ল্যান্ডের নিকট আবেদন করেছেন। প্রশাসন মহামান্য আদালতের প্রদানকৃত নির্দেশনা মতে মাটি দিয়ে ভরাটের ব্যবস্থা নিতে আইনত বাধ্য হলেও এখন পর্যন্ত ড্রেজারের অবৈধ গর্ত ভরাট করে কৃষিজমি পূর্বাবস্থায় ফিরিয়ে দিতে মহামান্য হাইকোর্টের রিট ১৪১০৮/২২ মোকদ্দমার নির্দেশনামত তেমন পদক্ষেপ নেয়া হয়নি।

মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমান বলেন, এই ধরনের অভিযান আগামীতে আরো জোরদার ও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ALAMGIR HOSSAIN

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। সম্পাদক, দেশ আমার ২৪ যোগাযোগ: +880 1747 808 428
ট্যাগস :

মুরাদনগরে প্রশাসনের অভিযানে ৩ মাসে প্রায় ২০ লক্ষ টাকা জরিমানা, ১১০টি ড্রেজার অপসারণ ও ৯০ হাজার ফুট পাইপ বিনষ্ট করেছে

আপডেট সময় : ০৯:৫৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫