Bangladesh ১০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়াইবাড়ি থেকে হায়দরাবাদ সড়কের প্রবেশ মুখে মরণফাদ ব্রিজ। মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে আঘাত হানল ইরানি ড্রোন কুমিল্লার বাঙ্গরা থানার রামচন্দ্রপুর থেকে ৫০ পিছ ইয়াবাসহ গ্রেফতার ১ কুমিল্লায় ইয়াবাসহ দুইজন গ্রেফতার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, খোঁজ নিয়ে উপহার পাঠালেন মন্ত্রী কায়কোবাদ কুমিল্লার বাঙ্গরা বাজারে মাদকসহ যুবক গ্রেফতার মুরাদনগরে শামীমা আক্তার রুবীকে মহিলা সংরক্ষিত আসনে এমপি হিসেবে দেখতে চায় জনগণ কুমিল্লা-৩ আসনে ‘ডাবল হ্যাটট্রিক’ করা কায়কোবাদ মন্ত্রিসভায় থাকার গুঞ্জন মুরাদনগরে কায়কোবাদের পক্ষে মুক্তিযোদ্ধাদের সমর্থন ঘোষণা পানির অভাবে বন্ধ হয়ে যাওয়া বইদ্দার বিলে করা হয়েছে সেচের ব্যবস্থা, পাঁচ গ্রামের কৃষকদের পাশে দাঁড়ালেন কায়কোবাদ

লাল গালিচায় খালে নেমে খনন কাজ উদ্বোধন করলেন তিন উপদেষ্টা

সুমন আরমান
  • আপডেট সময় : ০৪:৪২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১৫৬৫১১ বার পড়া হয়েছে

ঢাকার জলাবদ্ধতা নিরসনে মিরপুর-১৩ নম্বরে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির ছয়টি খাল পুনর্খননের উদ্বোধন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তিন উপদেষ্টা। এসময় উপদেষ্টারা লাল গালিচায় হেঁটে খালে নামেন এবং ভাসমান স্কেভেটরে উঠে কাজের উদ্বোধন করেন।

রবিবার (২ ফেব্রুয়ারি) খাল খননের উদ্বোধন করেছেন তিন উপদেষ্টা।

খনন কার্যক্রম উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।

উদ্বোধনী আয়োজনে লাল গালিচা ব্যবহার নিয়ে প্রশ্ন উঠলে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “আমি ওটা খেয়াল করিনি।”

আগের মেয়ররা বিভিন্ন সময় খাল উদ্ধারের উদ্যোগ নিলেও তা টেকসই হয়নি। এবারের উদ্যোগ নিয়ে সংশয় প্রকাশ করলে পরিবেশ উপদেষ্টা বলেন, “আগে খাল উদ্ধার হয়নি, তাই এখন নতুন করে শুরু করাটাই গুরুত্বপূর্ণ। ৮ বা ১৪ মাসে পুরো কাজ সম্পন্ন করা সম্ভব না, তবে শুরুটা তো করতে হবে।”

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সুমন আরমান

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। পরিচালক ও প্রকাশক দেশ আমার 24 যোগাযোগ: +88 01820503698

লাল গালিচায় খালে নেমে খনন কাজ উদ্বোধন করলেন তিন উপদেষ্টা

আপডেট সময় : ০৪:৪২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫