Bangladesh ১২:১১ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে আঘাত হানল ইরানি ড্রোন কুমিল্লার বাঙ্গরা থানার রামচন্দ্রপুর থেকে ৫০ পিছ ইয়াবাসহ গ্রেফতার ১ কুমিল্লায় ইয়াবাসহ দুইজন গ্রেফতার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, খোঁজ নিয়ে উপহার পাঠালেন মন্ত্রী কায়কোবাদ কুমিল্লার বাঙ্গরা বাজারে মাদকসহ যুবক গ্রেফতার মুরাদনগরে শামীমা আক্তার রুবীকে মহিলা সংরক্ষিত আসনে এমপি হিসেবে দেখতে চায় জনগণ কুমিল্লা-৩ আসনে ‘ডাবল হ্যাটট্রিক’ করা কায়কোবাদ মন্ত্রিসভায় থাকার গুঞ্জন মুরাদনগরে কায়কোবাদের পক্ষে মুক্তিযোদ্ধাদের সমর্থন ঘোষণা পানির অভাবে বন্ধ হয়ে যাওয়া বইদ্দার বিলে করা হয়েছে সেচের ব্যবস্থা, পাঁচ গ্রামের কৃষকদের পাশে দাঁড়ালেন কায়কোবাদ নাসিরনগর বিয়েতে দাওয়াত নিয়ে দুপক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, আহত ১৫

সাবেক এমপি কায়কোবাদ এর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার,নাগরিক সমাজের প্রতিবাদ ও অবস্থান কর্মসূচী পালন।

সাইফুল সরকার
  • আপডেট সময় : ০৯:৩১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • / ১৫৬৫৪৪ বার পড়া হয়েছে

সাবেক এমপি কায়কোবাদ এর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার,নাগরিক সমাজের প্রতিবাদ ও অবস্থান কর্মসূচী পালন।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ মুরাদনগর আসনের ৫বারের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মিথ্যা অপপ্রচার ও ভূয়া কল রেকর্ড প্রচারের মাধ্যমে সম্মানহানির প্রতিবাদে অবস্থান কর্মসূচী পালন করেছে মুরাদনগরের সচেতন নাগরিক সমাজ। সোমবার দুপুরে উপজেলা পরিষদের শহীদ স্মৃতিস্তম্ভের সামনে এই অবস্থান কর্মসূচী পালন করা হয়। অবস্থান কর্মসূচী পালন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

কর্মসূচীতে বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের শাসনামলে মিথ্যা মামলার শিকার হয়ে মুরাদনগরের আপামর জনসাধারনের প্রিয় ব্যক্তি কায়কোবাদ দাদাকে তেরো বছর দেশের বাইরে রাখা হয়েছে। ফ্যাসিবাদী সরকারের পতন হলেও তাদের দোসররা দাদার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে সম্মানহানী করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ফেইক আইডি ব্যবহার করে মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। আমরা এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এসব মিথ্যাচার করছেন তাদেরকে জানিয়ে দিতে চাই নাম পরিচয় লুকিয়ে এই বানোয়াট মিথ্যাচার বন্ধ করুন। যদি এসব অপপ্রচার বন্ধ না করেন তাহলে আপনাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ গ্রহন করা হবে।

কায়কোবাদ দাদার বলিষ্ট নেতৃত্বে ৫ই আগস্টের পরে মুরাদনগরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। সেই শান্তি বজায় রাখতে চেষ্টা করুন।

এসময় বক্তব্য রাখেন, ওমর ফারুক সোহাগ, চঞ্চল রায়হান, আবুল হাসান সরকার, আলমগীর হোসেন, আবুল হাসান জুয়েল, রাকিবুল ইসলাম রুবেল, বিজয় নেছার, নাছির খান।

এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন মনির হোসেন, ডালিম আহমেদ, এম.এস. ইকবাল, রায়হান উদ্দীন, ইয়াসির আরাফাত, খন্দকার অনন্ত, ইমরান, জুয়েল, শামসুদ্দিন, রাসেল আহমেদ, হাবিব, এনামুল ইসলামসহ বিভিন্ন শ্রেণীপেশার সহস্রাধিক ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

SAYFUL SARKER

পরিচালক ও প্রকাশক দেশ আমার24 মুরাদনগর উপজেলা, কুমিল্লা। +60183576704

সাবেক এমপি কায়কোবাদ এর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার,নাগরিক সমাজের প্রতিবাদ ও অবস্থান কর্মসূচী পালন।

আপডেট সময় : ০৯:৩১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫