Bangladesh ১০:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়াইবাড়ি থেকে হায়দরাবাদ সড়কের প্রবেশ মুখে মরণফাদ ব্রিজ। মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে আঘাত হানল ইরানি ড্রোন কুমিল্লার বাঙ্গরা থানার রামচন্দ্রপুর থেকে ৫০ পিছ ইয়াবাসহ গ্রেফতার ১ কুমিল্লায় ইয়াবাসহ দুইজন গ্রেফতার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, খোঁজ নিয়ে উপহার পাঠালেন মন্ত্রী কায়কোবাদ কুমিল্লার বাঙ্গরা বাজারে মাদকসহ যুবক গ্রেফতার মুরাদনগরে শামীমা আক্তার রুবীকে মহিলা সংরক্ষিত আসনে এমপি হিসেবে দেখতে চায় জনগণ কুমিল্লা-৩ আসনে ‘ডাবল হ্যাটট্রিক’ করা কায়কোবাদ মন্ত্রিসভায় থাকার গুঞ্জন মুরাদনগরে কায়কোবাদের পক্ষে মুক্তিযোদ্ধাদের সমর্থন ঘোষণা পানির অভাবে বন্ধ হয়ে যাওয়া বইদ্দার বিলে করা হয়েছে সেচের ব্যবস্থা, পাঁচ গ্রামের কৃষকদের পাশে দাঁড়ালেন কায়কোবাদ

৫৪ বছর পর ফের শুরু হলো বাংলাদেশ-পাকিস্তানের সরাসরি বাণিজ্য

সুমন আরমান
  • আপডেট সময় : ১১:৪৪:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১৫৬৩৯৫ বার পড়া হয়েছে

১৯৭১ এর মুক্তিযুদ্ধের ৫৪ বছর পর প্রথমবারের মতো পাকিস্তানের সাথে সরকারি পর্যায়ে সরাসরি বাণিজ্য চালু করেছে পাকিস্তান। জি টু জি চুক্তি অনুসারে চাল নিয়ে করাচির পোর্ট কাসিম থেকে বাংলাদেশের পথে রওয়ানা দিয়েছে পাকিস্তানি জাহাজ।

গেলো শনিবার (২২ ফেব্রুয়ারি) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্যা এক্সপ্রেস ট্রিবিউনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, প্রথমবারের মতো সরকার অনুমোদিত একটি কার্গো জাহাজ করাচির পোর্ট কাসিম থেকে বাংলাদেশের পথে রওয়ানা হয়েছে। এটি দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ। চুক্তিটি চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে চূড়ান্ত করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশে পাকিস্তান থেকে মোট ৫০ হাজার টন চাল কিনতে সম্মত হয়েছে। চাল রপ্তানির প্রক্রিয়া দুই ধাপে সম্পন্ন হবে। প্রথম চালানের ২৫ হাজার টন চাল বর্তমানে বাংলাদেশের পথে। বাকি ২৫ হাজার টন চাল আগামী মার্চের শুরুতে পাঠানোর পরিকল্পনা রয়েছে। এই চাল পাকিস্তানের ট্রেডিং করপোরেশন (টিসিপি)-এর মাধ্যমে সরবরাহ করা হবে।

এতে আরও বলা হয়, এই পদক্ষেপ দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকা বাণিজ্যিক সংযোগ পুনঃস্থাপনে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। এটি দ্বিপাক্ষিক সামুদ্রিক বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সুমন আরমান

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। পরিচালক ও প্রকাশক দেশ আমার 24 যোগাযোগ: +88 01820503698
ট্যাগস :

৫৪ বছর পর ফের শুরু হলো বাংলাদেশ-পাকিস্তানের সরাসরি বাণিজ্য

আপডেট সময় : ১১:৪৪:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫