Bangladesh ১০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসমান হাদী গুলিবিদ্ধ, নেওয়া হয়েছে ঢামেকে মাঠ প্রশাসন পুরো অদলবদল আখতার হোসেনের বক্তব্যকে ‘সস্তা রাজনীতি’ বলল জামায়াত ভাঙ্গরা গ্রামে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ২টি কোরআন খতম ও দোয়া মাহফিল আখাউড়ায় ৩৬ কেজি গাঁজাসহ যুবদল নেতা ও সহযোগী গ্রেপ্তার নির্বাচন ও গণভোটের তফসিল ৭ ডিসেম্বরের পর: ইসি আনোয়ারুল এভারকেয়ারের পাশে ওঠা-নামা করবে দুই হেলিকপ্টার, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ বাঙ্গরা বাজার থানার দিঘীর পাড় বাজারে ব্যানার ছেঁড়ার ঘটনার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল বেগম খালেদা জিয়া আইসিইউ-তে ভেন্টিলেশন সাপোর্ট দেয়া হচ্ছে! মুরাদনগরের হিন্দু বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড—চারটি বসতঘর পুড়ে সম্পূর্ণ ছাই -আব্দুর রহিম ভূঁইয়ার ৫০ হাজার টাকা অনুদান।

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

SAYFUL SARKER
  • আপডেট সময় : ০২:২৭:০০ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • / ১৫৬২৯৬ বার পড়া হয়েছে

️ সাইফুল সরকার, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লার মুরাদনগরে গণসংযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। পাঁচবার নির্বাচিত এ সাবেক সংসদ সদস্যের গণসংযোগ ঘিরে মুরাদনগরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

২৪ অক্টোবর (শুক্রবার) জুমার পূর্বে তিনি জাহাপুর ইউনিয়নে গণসংযোগ করেন। এসময় কায়কোবাদের সঙ্গে মুসাফাহ করতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। তার গাড়িবহর যাওয়ার পথে সড়কের বিভিন্ন মোড়ে “দাদাভাই দাদাভাই” স্লোগানে তাকে স্বাগত জানায় এলাকাবাসী।

জুমার নামাজের আগে নিজের শৈশবকালের স্মৃতিবিজড়িত বাড়ির মসজিদে মুসুল্লিদের উদ্দেশ্যে আবেগঘন বক্তব্য রাখেন তিনি। নামাজ শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করেন সাবেক এই মন্ত্রী।

বিকেলে দারোরা ইউনিয়নের কাজিয়াতল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। এসময় তাকে “নারায়ে তাকবির, আল্লাহু আকবর” স্লোগানে বরণ করে নেন আয়োজকরা।

বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান কায়কোবাদ বলেন,

“আমি আপনাদের একজন কামলা। আপনারা আমাকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত করেছিলেন। আমি সবসময় আপনাদের সেবা করতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন।”

তিনি আরও বলেন,

“জালেম সরকার আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে আমি মুক্তি পেয়েছি। আমাকে কারো কাছে যেতে হয়নি, কোনো দস্তখত দিতে হয়নি, আদালতেও যেতে হয়নি। আল্লাহ নিজেই মুক্তি দিয়েছেন—আলহামদুলিল্লাহ।”

নিজের প্রতি মুরাদনগরের মানুষের ভালোবাসার কথা উল্লেখ করে কায়কোবাদ বলেন,

“আমি মুরাদনগরের মাটি ও মানুষের মাঝে বেঁচে থাকতে চাই। আপনারা আমার ও দেশের জন্য দোয়া করবেন।”

মাহফিলের প্রধান বক্তা দেশবরেণ্য আলেম ড. মুফতি এনায়েত উল্লাহ আব্বাসী দোয়া মোনাজাতে বলেন—

“আল্লাহ যেন এমন জনগণদরদী, ধার্মিক নেতাকে আমৃত্যু জনগণের সেবক হিসেবে রাখেন।”

সাবেক মন্ত্রীর আগমন ঘিরে মুরাদনগরের সর্বত্র উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। প্রিয় নেতাকে এক নজর দেখতে শিশু, যুবক, নারী-পুরুষের ঢল নামে।

এ সময় উপস্থিত ছিলেন—
কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান সৈয়দ তৌফিক আহমেদ মীর,
মুরাদনগর উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অন্জন,
সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ মোস্তাক আহমেদ,
যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, নজরুল ইসলাম, আব্দুল আজিজ মোল্লা, দুলাল সরকার,
উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তার,
যুবদলের আহবায়ক সোহেল সামাদ,
সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা,
সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ,
স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ বাদশাহ,
ছাত্রদলের আহবায়ক খায়রুল আহসান, সিনিয়র যুগ্ম আহবায়ক নাজিমুদ্দিন ও সদস্য সচিব সুমন মাষ্টারসহ উপজেলা ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সুমন আরমান

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। পরিচালক ও প্রকাশক দেশ আমার 24 যোগাযোগ: +88 01820503698
ট্যাগস :

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

আপডেট সময় : ০২:২৭:০০ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫