Bangladesh ০১:২০ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়াইবাড়ি থেকে হায়দরাবাদ সড়কের প্রবেশ মুখে মরণফাদ ব্রিজ। মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে আঘাত হানল ইরানি ড্রোন কুমিল্লার বাঙ্গরা থানার রামচন্দ্রপুর থেকে ৫০ পিছ ইয়াবাসহ গ্রেফতার ১ কুমিল্লায় ইয়াবাসহ দুইজন গ্রেফতার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, খোঁজ নিয়ে উপহার পাঠালেন মন্ত্রী কায়কোবাদ কুমিল্লার বাঙ্গরা বাজারে মাদকসহ যুবক গ্রেফতার মুরাদনগরে শামীমা আক্তার রুবীকে মহিলা সংরক্ষিত আসনে এমপি হিসেবে দেখতে চায় জনগণ কুমিল্লা-৩ আসনে ‘ডাবল হ্যাটট্রিক’ করা কায়কোবাদ মন্ত্রিসভায় থাকার গুঞ্জন মুরাদনগরে কায়কোবাদের পক্ষে মুক্তিযোদ্ধাদের সমর্থন ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৩:১০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / ১৫৬২৫২ বার পড়া হয়েছে

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মুরাদনগরের বাবা-ছেলের

সাইফুল সরকার, মুরাদনগর

স্বপ্ন ছিল প্রবাসের মাটিতে নিজেদের একটু ভালো করে গুছিয়ে নেওয়ার। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। নিউ ইয়র্কের ব্যস্ত সড়কে এক নিমেষেই সব তছনছ হয়ে গেল। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় আলবেনির ক্লেভেরা এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কুমিল্লার মুরাদনগরের একই পরিবারের বাবা-ছেলেসহ চারজন।

কলম্বিয়া কাউন্টি শেরিফ অফিস সূত্রে জানা গেছে, স্টেট রুট নাইন-এইচ এলাকায় নিয়ন্ত্রণ হারানো একটি টয়োটা প্রিয়াস বিপরীত দিক থেকে আসা টয়োটা ক্রাউনকে সরাসরি আঘাত করলে এই বিভীষিকা তৈরি হয়। ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন, কুমিল্লার মুরাদনগর উপজেলার বাংগরা বাজার থানাধীন পীর কাশিমপুর গ্রামের মোহাম্মদ হেরামন (৬০) ও তার ছেলে মোহাম্মদ নাজমুল রুবেল (২৯)।

এই দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেলেও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে লড়ছেন হেরামনের মেয়ে ফাতিমা আক্তার এবং তার মাত্র এক বছর বয়সী শিশু সন্তান। বাফেলোতে ব্যবসার কাজে যাওয়ার পথে এই অনাকাঙ্ক্ষিত ট্র্যাজেডি তাদের পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে।

নিহতরা সবাই নিউ ইয়র্কের ব্রঙ্কস এলাকায় বসবাস করতেন। স্থানীয় বায়তুল আমান ইসলামিক সেন্টারের পরিচিত মুখ ছিলেন তারা। বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব শেখ আবুল হোসাইন বলেন,
ওরা আমার বাসাতেই থাকতো। এমন প্রাণোচ্ছল মানুষগুলো এভাবে চলে যাবে, ভাবতেই পারছি না। পুরো ব্রঙ্কস আজ শোকাতুর।

এদিকে মৃত্যুর সংবাদ পীর কাশিমপুর গ্রামে পৌঁছালে সেখানে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামের আকাশ-বাতাস। এক মুহূর্তের ব্যবধানে বাবা ও ভাইকে হারিয়ে নির্বাক স্বজনরা।

বুধবার স্থানীয় বায়তুল আমান ইসলামিক সেন্টারে তাদের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রবাসের কর্মব্যস্ত জীবনে এই দুর্ঘটনা যেন মনে করিয়ে দিল—জীবন কতটাই না অনিশ্চিত।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

SAYFUL SARKER

পরিচালক ও প্রকাশক দেশ আমার24 মুরাদনগর উপজেলা, কুমিল্লা। +60183576704

আপডেট সময় : ০৪:৩৩:১০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬