Bangladesh ১২:১০ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে আঘাত হানল ইরানি ড্রোন কুমিল্লার বাঙ্গরা থানার রামচন্দ্রপুর থেকে ৫০ পিছ ইয়াবাসহ গ্রেফতার ১ কুমিল্লায় ইয়াবাসহ দুইজন গ্রেফতার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, খোঁজ নিয়ে উপহার পাঠালেন মন্ত্রী কায়কোবাদ কুমিল্লার বাঙ্গরা বাজারে মাদকসহ যুবক গ্রেফতার মুরাদনগরে শামীমা আক্তার রুবীকে মহিলা সংরক্ষিত আসনে এমপি হিসেবে দেখতে চায় জনগণ কুমিল্লা-৩ আসনে ‘ডাবল হ্যাটট্রিক’ করা কায়কোবাদ মন্ত্রিসভায় থাকার গুঞ্জন মুরাদনগরে কায়কোবাদের পক্ষে মুক্তিযোদ্ধাদের সমর্থন ঘোষণা পানির অভাবে বন্ধ হয়ে যাওয়া বইদ্দার বিলে করা হয়েছে সেচের ব্যবস্থা, পাঁচ গ্রামের কৃষকদের পাশে দাঁড়ালেন কায়কোবাদ নাসিরনগর বিয়েতে দাওয়াত নিয়ে দুপক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, আহত ১৫

চলতি বছরের মধ্যে নির্বাচন চায় জামায়াত: সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১৫৬৫২৬ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন চায় জামায়াতে ইসলামী। এ সময়ের মধ্যে যৌক্তিক সংস্কার শেষ করে সরকার নির্বাচন দেবে বলে আমাদের আশা।’

আজ শনিবার শরীয়তপুর পৌরসভা মিলনায়তন চত্বরে জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে যোগদানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে কর্মী সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।

সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘জামায়াতে ইসলামী বাংলাদেশের ৩০০ আসনে নির্বাচনের ডাক দিয়েছে। ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি নির্বাচনে ৩০০ আসনেই অংশ নেবে। সরাসরি আমাদের দলের ব্যানারে হতে পারে, অন্য দলের সঙ্গে সমন্বয় করে হতে পারে। সবার সঙ্গে সমঝোতার ভিত্তিতে হতে পারে। আর এ জন্য সবচেয়ে বেশি প্রয়োজন বাংলাদেশের মানুষের জাতীয় ঐক্য। যার যার দল থাকবে, মত থাকবে। সেটা প্রকাশের সুন্দর রাস্তা থাকতে হবে।’

জামায়াতের নায়েবে আমির আরও বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে। জামায়াতে ইসলামী বাংলাদেশে নতুন রাজনীতি করবে। অধিকারের রাজনীতি, সম্মানের রাজনীতি ও ভালোবাসার রাজনীতি করবে। আমাদের ভোট দিয়ে একবার পরীক্ষা করুন, দেখেন। আমাদের প্রশ্ন করুন। ১৯৭৩ সালে যাঁরা সংবিধান রচনা করেছিলেন, তাঁরা পাকিস্তানের গণপরিষদের নির্বাচিত সদস্য। সেই সংবিধান অবৈধ, আমরা তা মানি না। ’৭২–এর সংবিধান বাতিল করে তা নতুন করে লিখতে হবে।’

জেলা জামায়াতের আমির আবদুর রব হাসেমীর সভাপতিত্বে কর্মী সম্মেলনে অন্যান্যের মধ্যে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান, জেলার সাবেক আমির খলিলুর রহমান, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য কে এম মকবুল হোসাইন, ফরিদপুর জেলার আমির মুহাম্মদ বদরুদ্দীন, গোপালগঞ্জের আমির রেজাউল করিম, মাদারীপুরের আমির মোখলেসুর রহমান প্রমুখ বক্তব্য দেন।

© প্রথম আলো

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

SAYFUL SARKER

পরিচালক ও প্রকাশক দেশ আমার24 মুরাদনগর উপজেলা, কুমিল্লা। +60183576704

চলতি বছরের মধ্যে নির্বাচন চায় জামায়াত: সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের

আপডেট সময় : ০৮:১২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫