Bangladesh ০৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা বাঙ্গরায় ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন: সাংবাদিকদের ঐক্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার ফ্লেভার এগ্রো- Flavor Agro” এর আয়োজনে কুমিল্লার মুরাদনগর উপজেলা ১২০ জন উদ্যোক্তা নিয়ে একটি কৃষি কর্মশালার আয়োজন করেন দেবিদ্বারের বড়শালঘর ইউএমএ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হতে আওয়ামী লীগ নেতার দৌড়ঝাঁপ মুরাদনগরে জীবিত তরুণীকে ‘মৃত’ সাজিয়ে মৃত্যু সনদ, অভিযুক্ত ইউপি সদস্য সংরক্ষিত আসনে আলোচনায় বিএনপির যেসব মহিলা নেত্রীরা কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়াইবাড়ি থেকে হায়দরাবাদ সড়কের প্রবেশ মুখে মরণফাদ ব্রিজ। মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে আঘাত হানল ইরানি ড্রোন

কুমিল্লা-৪ আসনে নির্বাচনে আটকে গেলেন মঞ্জুরুল আহসান মুন্সী

SHOMON ARMAN
  • আপডেট সময় : ০৭:০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • / ১৫৬৮৮৯ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

খেলাপি ঋণ সংক্রান্ত জটিলতায় জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ হারালেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী।

প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে ঋণখেলাপির তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। ফলে মঞ্জুরুল আহসান মুন্সী পুনরায় ঋণখেলাপি হিসেবে চিহ্নিত থাকবেন এবং আইন অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। তিনি আদালতকে জানান, মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে ব্যাংকের প্রাপ্য ঋণ পরিশোধে ব্যর্থতার বিষয়টি বিদ্যমান থাকায় তাকে ঋণখেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার কোনো আইনগত ভিত্তি নেই।

উল্লেখ্য, এর আগে ঋণখেলাপির তালিকায় অন্তর্ভুক্তির বিষয়টি স্থগিত করে মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম রবিউল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ সে সময় ওই আদেশ দেন। পরবর্তীতে ওই আদেশের বিরুদ্ধে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ চেম্বার আদালতে আবেদন করলে সর্বশেষ স্থগিতাদেশ দেওয়া হয়।

এদিকে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ।

আইনগত এই জটিলতায় দেবিদ্বার আসনের নির্বাচনি পরিস্থিতিতে নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

তবে এ বিষয়ে জানার জন্য মঞ্জুরুল আহসান মুন্সীর মোবাইল নাম্বারে একাধিক বার কল দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সুমন আরমান

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। পরিচালক ও প্রকাশক দেশ আমার 24 যোগাযোগ: +88 01820503698
ট্যাগস :

কুমিল্লা-৪ আসনে নির্বাচনে আটকে গেলেন মঞ্জুরুল আহসান মুন্সী

আপডেট সময় : ০৭:০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬