Bangladesh ০১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পবিত্র মক্কা-মদিনার ওপর হামলার চেষ্টা করা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ —ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে মিছিলের প্রস্তুতি, নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্য গ্রেপ্তার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়ায় ফুফু ও ভাতিজা খুনের ঘটনা ঘটে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা বাঙ্গরায় ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন: সাংবাদিকদের ঐক্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার ফ্লেভার এগ্রো- Flavor Agro” এর আয়োজনে কুমিল্লার মুরাদনগর উপজেলা ১২০ জন উদ্যোক্তা নিয়ে একটি কৃষি কর্মশালার আয়োজন করেন দেবিদ্বারের বড়শালঘর ইউএমএ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হতে আওয়ামী লীগ নেতার দৌড়ঝাঁপ

মুরাদনগরে মিছিলের প্রস্তুতি, নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্য গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫২:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৬২৬৮ বার পড়া হয়েছে

কুমিল্লার মুরাদনগরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে মিছিল ও শোডাউনের প্রস্তুতির অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের লাজৈর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে পিএসআই রাজু বড়ুয়ার নেতৃত্বে এসআই মো. আরকানুল ইসলাম, এএসআই কুসুম বড়ুয়াসহ পুলিশের একটি দল লাজৈর এলাকায় অভিযান চালায়। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে ব্লেসিং এগ্রোভেট কারখানার সামনে থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তদন্তে আরও চারজনের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তাদেরও গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে মিছিল ও শোডাউনের প্রস্তুতি নিচ্ছিলেন। গ্রেপ্তারদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সাদ্দাম হোসেন (২৬), সরোয়ার (১৯), সরোয়ার হোসেন রাকিব (৩০), আনিস মিয়া (৩২), মোস্তফা সরকার (৩৩), আরিফুর রহমান সরকার (৪৫), মহসিন (২৫), ইয়াছিন (২৮), জজ মিয়া (৪৫), শরীফ মিয়া (৩০), সোহেল মিয়া (৪৫), শাহ আলম (৬৩), জাহাঙ্গীর আলম (৬১), আলমাস উদ্দিন মেম্বার (৫৭) ও আব্দুস সাদেক (৬৯)।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বাড়ি মুরাদনগর, বাঙ্গরা ও দেবীদ্বার উপজেলার বিভিন্ন এলাকায়।

এ ঘটনায় ৩৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম, মিছিল-শোডাউন কিংবা জনমনে আতঙ্ক সৃষ্টির কোনো প্রচেষ্টা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

SAYFUL SARKER

পরিচালক ও প্রকাশক দেশ আমার24 মুরাদনগর উপজেলা, কুমিল্লা। +60183576704

মুরাদনগরে মিছিলের প্রস্তুতি, নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৫২:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬