Bangladesh ০৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন: সাংবাদিকদের ঐক্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার ফ্লেভার এগ্রো- Flavor Agro” এর আয়োজনে কুমিল্লার মুরাদনগর উপজেলা ১২০ জন উদ্যোক্তা নিয়ে একটি কৃষি কর্মশালার আয়োজন করেন দেবিদ্বারের বড়শালঘর ইউএমএ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হতে আওয়ামী লীগ নেতার দৌড়ঝাঁপ মুরাদনগরে জীবিত তরুণীকে ‘মৃত’ সাজিয়ে মৃত্যু সনদ, অভিযুক্ত ইউপি সদস্য সংরক্ষিত আসনে আলোচনায় বিএনপির যেসব মহিলা নেত্রীরা কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়াইবাড়ি থেকে হায়দরাবাদ সড়কের প্রবেশ মুখে মরণফাদ ব্রিজ। মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে আঘাত হানল ইরানি ড্রোন কুমিল্লার বাঙ্গরা থানার রামচন্দ্রপুর থেকে ৫০ পিছ ইয়াবাসহ গ্রেফতার ১ কুমিল্লায় ইয়াবাসহ দুইজন গ্রেফতার

বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন: সাংবাদিকদের ঐক্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৭:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • / ১৫৬২৫০ বার পড়া হয়েছে

কুমিল্লার নবগঠিত বাঙ্গরা উপজেলার কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে ‘বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাব’-এর ১৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি আগামী দুই বছরের জন্য সর্বসম্মতিক্রমে গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সাধারণ সভায় এই কমিটি অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মাছরাঙা টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম ইমরুল এবং সঞ্চালনা করেন দৈনিক প্রতিদিনের কাগজ-এর উপজেলা প্রতিনিধি এম কে আই জাবেদ।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. জাহাঙ্গীর আলম ইমরুল (মাছরাঙা টেলিভিশন), সাধারণ সম্পাদক এম কে আই জাবেদ (দৈনিক প্রতিদিনের কাগজ) এবং সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন শিমুল (দৈনিক বাংলা/এশিয়ান টিভি)।
এছাড়া সহ-সভাপতি হিসেবে হাফেজ মো. নজরুল ইসলাম (দৈনিক নতুন দিন), যুগ্ম সম্পাদক আবুল বাশার (এশিয়ান টিভি), কোষাধ্যক্ষ মো. ওবায়দুল্লাহ (দৈনিক সমাজকন্ঠ/মর্নিং পোস্ট), দপ্তর সম্পাদক আলমগীর হোসেন (দৈনিক গণমুক্তি), প্রচার সম্পাদক সাইফুল সরকার (দৈনিক গণকণ্ঠ), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. জুম্মান আলী (ভোরের সূর্যোদয়), তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাইদুজ্জামান ভূঁইয়া, সমাজকল্যাণ সম্পাদক মো. বিল্লাল হোসেন (গণজাগরণ), ক্রীড়া সম্পাদক আশিক মিয়া (খবরের কাগজ) এবং ধর্মবিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ (দৈনিক ঐশী বাণী) নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন (একুশে বাণী), মো. সাখাওয়াত হোসেন (জনতার জমিন), রনি আহমেদ (একুশে সংবাদ) এবং অলিউল্লাহ ভূঁইয়া (অভয়নগর)। এছাড়া সহযোগী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন আব্দুল আলীম, সুজন মুন্সী, রাশেদ মিয়া, শেখ এনামুল হক, ইকবাল হোসেন, শাওন ভূঁইয়া এবং মীর জাহিদ হাসান।
সভায় উপস্থিত বক্তারা বলেন, সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমুখী সাংবাদিকতার চর্চার মাধ্যমে বাঙ্গরা উপজেলার উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক জবাবদিহিতা নিশ্চিত করতে নবগঠিত প্রেস ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার পরিবেশ আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নবগঠিত কমিটির সদস্যরা বাঙ্গরা উপজেলার সাংবাদিক সমাজকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার পাশাপাশি পেশাগত মর্যাদা রক্ষায় আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ALAMGIR HOSSAIN

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। সম্পাদক, দেশ আমার ২৪ যোগাযোগ: +880 1747 808 428
ট্যাগস :

বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন: সাংবাদিকদের ঐক্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার

আপডেট সময় : ০৮:৪৭:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬