Bangladesh ১১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্লেভার এগ্রো- Flavor Agro” এর আয়োজনে কুমিল্লার মুরাদনগর উপজেলা ১২০ জন উদ্যোক্তা নিয়ে একটি কৃষি কর্মশালার আয়োজন করেন দেবিদ্বারের বড়শালঘর ইউএমএ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হতে আওয়ামী লীগ নেতার দৌড়ঝাঁপ মুরাদনগরে জীবিত তরুণীকে ‘মৃত’ সাজিয়ে মৃত্যু সনদ, অভিযুক্ত ইউপি সদস্য সংরক্ষিত আসনে আলোচনায় বিএনপির যেসব মহিলা নেত্রীরা কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়াইবাড়ি থেকে হায়দরাবাদ সড়কের প্রবেশ মুখে মরণফাদ ব্রিজ। মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে আঘাত হানল ইরানি ড্রোন কুমিল্লার বাঙ্গরা থানার রামচন্দ্রপুর থেকে ৫০ পিছ ইয়াবাসহ গ্রেফতার ১ কুমিল্লায় ইয়াবাসহ দুইজন গ্রেফতার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, খোঁজ নিয়ে উপহার পাঠালেন মন্ত্রী কায়কোবাদ

দেবিদ্বারের বড়শালঘর ইউএমএ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হতে আওয়ামী লীগ নেতার দৌড়ঝাঁপ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • / ১৫৬২৬৪ বার পড়া হয়েছে
  1. নিজস্ব প্রতিবেদকঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের `বড়শালঘর ইউনিয়ন মফিজউদ্দীন আহমদ উচ্চ বিদ্যালয়` এর অ্যাডহক কমিটিতে সভাপতি হতে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবিরের দৌড়ঝাঁপ। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলাকারী আওয়ামীলীগের এ নেতা স্কুলের সভাপতি হতে বিভিন্ন রাজনৈতিক নেতা ও বিভিন্ন জায়গায় তদবির করছেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বড়শালঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবির বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দলীয় প্রভাব খাটিয়ে সভাপতি হোন। তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিএনপি -জামায়াত ও সাধারণ মানুষের উপর নির্যাতনের অভিযোগ রয়েছে। স্কুল সভাপতি হয়ে স্কুলকে রাজনীতিকরন করেছিলেন দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবির।

এমন একজন কার্যক্রম নিষিদ্ব আওয়ামী লীগ নেতা কিভাবে বিএনপি সরকারের আমলে সভাপতি হওয়ার চেষ্টা করে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় জনগন।
আওয়ামী লীগের নেতাকে কোনভাবেই সভাপতি হতে দেওয়া হবে না বলে হুশিয়ারি করেছেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

আওয়ামী লীগের নেতাকে সভাপতি না করে পরিচ্ছন্ন রাজনৈতিক নেতা ও সমাজ সেবক সাজ্জাদ হোসেন’কে সভাপতি করতে শিক্ষা সচিব, কুমিল্লা জেলা প্রশাসক,কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জেলা পরিষদের প্রশাসক ও দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বেলজিয়াম বিএনপির সভাপতি সাইদুর রহমান লিটন।

এডহক কমিটির সভাপতি হতে আবেদন জমা দেওয়া তিনজনের দুজনই আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন সাজ্জাদ হোসেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদ্বয়কে সভাপতি করলে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির শন্কা করছেন সচেতন নাগরিকরা।

এ বিষয়ে বড়শালঘর ইউনিয়ন মফিজ উদ্দিন আহমদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমজাদ হোসেন বলেন- তিনি আওয়ামী লীগ করেন জানি কিন্তুু আবেদন করেছেন বলেই তালিকায় নাম দিয়েছি। বোর্ড সিদ্ধান্ত নেবে কে সভাপতি হবে।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন- এডহক কমিটির সভাপতি করার এখতিয়ার আমার নেই। কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে বোর্ডকে জানান বোর্ড সিদ্ধান্ত নেবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সুমন আরমান

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। পরিচালক ও প্রকাশক দেশ আমার 24 যোগাযোগ: +88 01820503698
ট্যাগস :

দেবিদ্বারের বড়শালঘর ইউএমএ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হতে আওয়ামী লীগ নেতার দৌড়ঝাঁপ

আপডেট সময় : ০৯:১৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬