Bangladesh ১১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংরক্ষিত আসনে আলোচনায় বিএনপির যেসব মহিলা নেত্রীরা কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়াইবাড়ি থেকে হায়দরাবাদ সড়কের প্রবেশ মুখে মরণফাদ ব্রিজ। মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে আঘাত হানল ইরানি ড্রোন কুমিল্লার বাঙ্গরা থানার রামচন্দ্রপুর থেকে ৫০ পিছ ইয়াবাসহ গ্রেফতার ১ কুমিল্লায় ইয়াবাসহ দুইজন গ্রেফতার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, খোঁজ নিয়ে উপহার পাঠালেন মন্ত্রী কায়কোবাদ কুমিল্লার বাঙ্গরা বাজারে মাদকসহ যুবক গ্রেফতার মুরাদনগরে শামীমা আক্তার রুবীকে মহিলা সংরক্ষিত আসনে এমপি হিসেবে দেখতে চায় জনগণ কুমিল্লা-৩ আসনে ‘ডাবল হ্যাটট্রিক’ করা কায়কোবাদ মন্ত্রিসভায় থাকার গুঞ্জন

মন্টু দাসের পরিবারকে ঈদ উপহার পাঠালেন আসিফ মাহমুদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • / ১৫৬৪২৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

মেয়েকে ধর্ষণের বিচার চেয়ে মামলা দায়েরের পর বাবার মরদেহ উদ্ধারের ঘটনায় আলোচিত বরগুনার সেই মন্টু দাসের পরিবারকে ঈদ উপহার দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (২৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত মন্টু দাসের স্ত্রীকে এ উপহার তুলে দেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।

জানা যায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নির্দেশনায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষে নিহত মন্টু দাসের পরিবারকে ঈদ উপহার দেওয়া হয়। এ সময় নিহতের স্ত্রীকে আর্থিক সহায়তা হিসেবে নগদ ২৫ হাজার টাকা, ঈদ উপহার শাড়ি এবং তিন মেয়েকে ঈদের জামা দেওয়া হয়। এ ছাড়া ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী হিসেবে চাল, চিনি, লবণ, তেল, সেমাই দেওয়া হয়।

এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, উপদেষ্টা মহোদয়ের পক্ষ থেকে নিহত মন্টু দাসের পরিবারকে ঈদ উপহার দেওয়া হয়েছে। এ ছাড়াও জেলা প্রশাসন থেকেও তাদেরকে বিভিন্ন সহযোগিতা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ALAMGIR HOSSAIN

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। সম্পাদক, দেশ আমার ২৪ যোগাযোগ: +880 1747 808 428
ট্যাগস :

মন্টু দাসের পরিবারকে ঈদ উপহার পাঠালেন আসিফ মাহমুদ

আপডেট সময় : ০১:০৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫