Bangladesh ০৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা বাঙ্গরা, আন্দিকুট কমিউনিটি হেলথ এন্ড ওয়েলনেস ক্যাম্প ২০২৬-এর ফ্রী চিকিৎসা কার্যক্রম ও দ্বিতীয় ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন পবিত্র মক্কা-মদিনার ওপর হামলার চেষ্টা করা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ —ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে মিছিলের প্রস্তুতি, নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্য গ্রেপ্তার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়ায় ফুফু ও ভাতিজা খুনের ঘটনা ঘটে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা বাঙ্গরায় ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন: সাংবাদিকদের ঐক্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার ফ্লেভার এগ্রো- Flavor Agro” এর আয়োজনে কুমিল্লার মুরাদনগর উপজেলা ১২০ জন উদ্যোক্তা নিয়ে একটি কৃষি কর্মশালার আয়োজন করেন

রাশেদের গণঅধিকার ছাড়া ও ধানের শীষে নির্বাচনের কারণ জানালেন নুর

SHOMON ARMAN
  • আপডেট সময় : ০১:৪২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / ৫৭০৬২ বার পড়া হয়েছে
     (নুরুল হক নুর ও রাশেদ খাঁন। ছবি : সংগৃহীত)

আসন্ন জাতীয় নির্বাচনে জয়লাভের কৌশল হিসেবে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী গণঅধিকার পরিষদের শীর্ষ দুই নেতা ভিন্ন ভিন্ন প্রতীকে নির্বাচনে অংশ নেবেন। ফেসবুকে এক পোষ্টে এ কথা জানিয়েছেন নুরুল হক নুর।

দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান ধানের শীষ প্রতীক নিয়ে ঝিনাইদহ-৪ আসন থেকে এবং সভাপতি নুরুল হক নুর দলীয় প্রতীক ট্রাক নিয়ে পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচন করবেন। নির্বাচনী কৌশলের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে সংশ্লিষ্ট আসনগুলোতে ভোটের মাঠে জোটগত সমন্বয় ও সাংগঠনিক শক্তি আরও জোরদার হবে বলে মনে করছে গণঅধিকার পরিষদ।

তিনি আরও বলেছেন, ‘রাশেদ খাঁন গণঅধিকারের দল থেকে পদত্যাগ করবে। আমরা শিগগিরই একজনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেব।’

এদিকে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, ‘রাশেদ খাঁন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিচ্ছেন। তিনি বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। আর গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক কে হবেন, তা নির্বাহী পরিষদ এবং উচ্চতর পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সুমন আরমান

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। পরিচালক ও প্রকাশক দেশ আমার 24 যোগাযোগ: +88 01820503698

রাশেদের গণঅধিকার ছাড়া ও ধানের শীষে নির্বাচনের কারণ জানালেন নুর

আপডেট সময় : ০১:৪২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫