Bangladesh ০১:২১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংরক্ষিত আসনে আলোচনায় বিএনপির যেসব মহিলা নেত্রীরা কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়াইবাড়ি থেকে হায়দরাবাদ সড়কের প্রবেশ মুখে মরণফাদ ব্রিজ। মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে আঘাত হানল ইরানি ড্রোন কুমিল্লার বাঙ্গরা থানার রামচন্দ্রপুর থেকে ৫০ পিছ ইয়াবাসহ গ্রেফতার ১ কুমিল্লায় ইয়াবাসহ দুইজন গ্রেফতার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, খোঁজ নিয়ে উপহার পাঠালেন মন্ত্রী কায়কোবাদ কুমিল্লার বাঙ্গরা বাজারে মাদকসহ যুবক গ্রেফতার মুরাদনগরে শামীমা আক্তার রুবীকে মহিলা সংরক্ষিত আসনে এমপি হিসেবে দেখতে চায় জনগণ কুমিল্লা-৩ আসনে ‘ডাবল হ্যাটট্রিক’ করা কায়কোবাদ মন্ত্রিসভায় থাকার গুঞ্জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • / ১৫৬৩৬৯ বার পড়া হয়েছে

কোটি টাকা আত্মসাৎ অভিযোগে মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের আইন সম্পাদক এডঃ রফিকুল আলম চৌধুরী ছেলে,মূল আসামি শুভ’কে সিআইডি গ্রেপ্তার করেছে বিমানবন্দর থেকে।

অনলাইন নিউজ:

প্রায় দুই কোটি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রাউফুন আলম চৌধুরী ওরফে শুভ (৩২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানান।

এর আগে রোববার (১৬ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুভকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে জসীম উদ্দিন খান বলেন, পল্টন থানায় দায়ের করা প্রতারণা মামলায় প্রায় দুই কোটি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রাউফুন আলম চৌধুরী ওরফে শুভকে গ্রেপ্তার করেছে সিআইডির ঢাকা মেট্রো পূর্ব বিভাগ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামি রাউফুন আলম চৌধুরী ভুক্তভোগীর কাছ থেকে নগদ ও বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দুই কোটি ৬৮ লাখ টাকা ঋণ হিসেবে নেন এবং সেই টাকার বিপরীতে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি চুক্তিপত্র এবং ইস্টার্ন ব্যাংকের ৬টি চেক প্রদান করেন।

এরপর টাকাগুলো ফেরত না দিয়ে দুবাই পালিয়ে যান তিনি। দীর্ঘদিন পলাতক থাকার পর গত ১৬ মার্চ বাংলাদেশে ফেরার সময় তাকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে সিআইডির ঢাকা মেট্রো পূর্ব বিভাগের একটি টিম।

আরটিভি

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ALAMGIR HOSSAIN

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। সম্পাদক, দেশ আমার ২৪ যোগাযোগ: +880 1747 808 428
ট্যাগস :

আপডেট সময় : ১২:৩৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫