Bangladesh ০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা বাঙ্গরা, আন্দিকুট কমিউনিটি হেলথ এন্ড ওয়েলনেস ক্যাম্প ২০২৬-এর ফ্রী চিকিৎসা কার্যক্রম ও দ্বিতীয় ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন পবিত্র মক্কা-মদিনার ওপর হামলার চেষ্টা করা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ —ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে মিছিলের প্রস্তুতি, নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্য গ্রেপ্তার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়ায় ফুফু ও ভাতিজা খুনের ঘটনা ঘটে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা বাঙ্গরায় ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন: সাংবাদিকদের ঐক্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার ফ্লেভার এগ্রো- Flavor Agro” এর আয়োজনে কুমিল্লার মুরাদনগর উপজেলা ১২০ জন উদ্যোক্তা নিয়ে একটি কৃষি কর্মশালার আয়োজন করেন

আখাউড়ায় পরিত্যক্ত পৌর ভবন থেকে নারী মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • / ৫৬৪৭৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৌরসভা কার্যালয়ের একটি পুরোনো ও পরিত্যক্ত কক্ষ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয়দের চোখে পড়লে তারা পুলিশকে খবর দেন। পরে আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের নাম মর্জিনা বেগম (৪৫)। তিনি পৌর এলাকার দেবগ্রাম গ্রামের ইসমাইল মিয়ার স্ত্রী এবং স্থানীয় সড়কবাজারে সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, পরিত্যক্ত কক্ষের মেঝেতে মরদেহটি পড়ে ছিল। প্রাথমিক পর্যবেক্ষণে দেখা যায়, তাঁর গলায় পড়নের কাপড় জড়ানো ছিল। তবে এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো ঘটনা— সে বিষয়ে এখনো নিশ্চিত নয় পুলিশ।

হঠাৎ ব্যস্ত পৌরসভা চত্বরে এমন ঘটনার খবরে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও আলোচনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত ঘটনার সঠিক তদন্ত এবং নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়েছেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। মৃত্যুর কারণ উদঘাটনে আমরা কাজ করছি এবং সকল দিক তদন্তে রাখা হয়েছে।”

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। বিস্তারিত তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে থানা প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সুমন আরমান

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। পরিচালক ও প্রকাশক দেশ আমার 24 যোগাযোগ: +88 01820503698
ট্যাগস :

আখাউড়ায় পরিত্যক্ত পৌর ভবন থেকে নারী মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

আপডেট সময় : ০৮:২৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫