Bangladesh ০৪:২৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা বাঙ্গরা, আন্দিকুট কমিউনিটি হেলথ এন্ড ওয়েলনেস ক্যাম্প ২০২৬-এর ফ্রী চিকিৎসা কার্যক্রম ও দ্বিতীয় ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন পবিত্র মক্কা-মদিনার ওপর হামলার চেষ্টা করা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ —ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে মিছিলের প্রস্তুতি, নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্য গ্রেপ্তার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়ায় ফুফু ও ভাতিজা খুনের ঘটনা ঘটে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা বাঙ্গরায় ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন: সাংবাদিকদের ঐক্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার ফ্লেভার এগ্রো- Flavor Agro” এর আয়োজনে কুমিল্লার মুরাদনগর উপজেলা ১২০ জন উদ্যোক্তা নিয়ে একটি কৃষি কর্মশালার আয়োজন করেন

আগামী সপ্তাহে চাঁদে নভোযান পাঠাচ্ছে মার্কিন কম্পানি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৫:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • / ৫৭২০৮ বার পড়া হয়েছে

মার্কিন কম্পানি ফায়ারফ্লাই অ্যারোস্পেস নাসার একটি পরীক্ষামূলক কর্মসূচির অধীনে আগামী সপ্তাহে চাঁদে একটি নভোযান পাঠাচ্ছে। সংস্থাটি মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

ওয়াশিংটন থেকে এএফপি বুধবার এ খবর জানিয়ে বলেছে, নাসা এই অভিযানের ব্যয় কমাতে বাণিজ্যিক খাতের সঙ্গে অংশীদারি করছে। এই অভিযান সফল হলে তা হবে অ্যাপোলো যুগের অবসানের পর দ্বিতীয়বারের মতো মার্কিন কোনো রোবটিক মহাকাশযানের চন্দ্রপৃষ্ঠে অবতরণ।
টেক্সাসভিত্তিক ফায়ারফ্লাই স্পেস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে লিখেছে, ‘প্রস্তুত হন! চাঁদে আমাদের যাত্রা বুধবার (১৫ জানুয়ারি) ইএসটি সময় মধ্যরাত ১টা ১১ মিনিটে স্পেসএক্স ফ্যালকন-৯ রকেটে চড়ে শুরু হবে।’

কম্পানির ল্যান্ডার ব্লু ঘোস্ট ৬.৬ ফুট লম্বা ও ১১.৫ ফুট চওড়া। এর লক্ষ্য হবে চাঁদের উত্তর-পূর্ব দিকে মারে ক্রিসিয়ামের মধ্যে অবস্থিত মনস ল্যাট্রেইল নামের একটি আগ্নেয়গিরির জায়গায় ১০টি বিজ্ঞান গবেষণা প্রকল্প ও প্রযুক্তি প্রদর্শনের জন্য সরঞ্জাম সরবরাহ করা। ব্লু ঘোস্ট চাঁদের উদ্দেশে ৪৫ দিন ভ্রমণ করবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আগামী সপ্তাহে চাঁদে নভোযান পাঠাচ্ছে মার্কিন কম্পানি

আপডেট সময় : ১২:১৫:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫