Bangladesh ০৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা বাঙ্গরা, আন্দিকুট কমিউনিটি হেলথ এন্ড ওয়েলনেস ক্যাম্প ২০২৬-এর ফ্রী চিকিৎসা কার্যক্রম ও দ্বিতীয় ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন পবিত্র মক্কা-মদিনার ওপর হামলার চেষ্টা করা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ —ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে মিছিলের প্রস্তুতি, নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্য গ্রেপ্তার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়ায় ফুফু ও ভাতিজা খুনের ঘটনা ঘটে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা বাঙ্গরায় ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন: সাংবাদিকদের ঐক্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার ফ্লেভার এগ্রো- Flavor Agro” এর আয়োজনে কুমিল্লার মুরাদনগর উপজেলা ১২০ জন উদ্যোক্তা নিয়ে একটি কৃষি কর্মশালার আয়োজন করেন

কুমিল্লার বাঙ্গরা উপজেলা দ্রুত বাস্তবায়ন না হলে জাতীয় গ্ৰিডে গ্যাস সরবারহ বন্ধের হুমকি

SAYFUL SARKER
  • আপডেট সময় : ০৭:০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • / ৫৬৪৫৩ বার পড়া হয়েছে

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাকে দ্রুত উপজেলা ঘোষণার দাবিতে চাপিতলা ইউনিয়নে জন সমাবেশ করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে চাপিতলা অজিফা খাতুন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে অজিফা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব গোলাম কিবরিয়া সরকার। তিনি বলেন গত ৮ সেপ্টেম্বর প্রি-নিকার বৈঠকে ও মন্ত্রী পরিষদে বাঙ্গরা উপজেলা গঠনের নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত করা হলেও একটি কুচক্রী মহল নতুন উপজেলা গঠনের বিরোধীতা করে নানান ষড়যন্ত্র করছে। তিনি আরো বলেন প্রায় তিন লক্ষাধিক জনসংখ্যার দুর্ভোগ লাগবের জন্য ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত বাঙ্গরা উপজেলা দ্রুত ঘোষণা ও বাস্তবায়ন দাবি করেন। অন্যথায় বাঙ্গরা থানাধীন দুটি গ্যাস ফিল্ড থেকে জাতীয় গ্ৰিডে গ্যাস বন্ধ রাখার মতো আন্দোলনের হুমকি প্রদান করেন।

সমাবেশে আরো বক্তব্য মুরাদনগর উপজেলা জাতীয় নাগরিক পার্টির সভাপতি মিনহাজুল হক, বাজার থানা এনসিপি সভাপতি কামরুল হাসান কেনাল, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া, মুরাদনগর উপজেলা এনসিপির সার্চ কমিটির সদস্য মোঃ এনামুল আলম, শেখ আলমগীর, কুমিল্লা উঃ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি তাহমিনা আক্তার, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আরিফ, মোঃ সাব্বির হোসেন, মোঃ ইসহাক, হৃদয় ভূঁইয়া প্রমুখ। মোঃ মাহরুফ হাসানের সঞ্চালনায় জন সমাবেশে বিভিন্ন দল ও শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

বক্তারা জানান, কুমিল্লার বৃহত্তর মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়ন নিয়ে গঠিত। প্রায় সাত লক্ষাধিক জনসংখ্যার অধ্যুষিত এই উপজেলা থেকে ২০১৬ সালে ১০টি ইউনিয়ন নিয়ে বাঙ্গরা বাজার থানা গঠিত হয়।
বাঙ্গরা বাজার থানা এলাকায় ২০২২ সালে জনশুমারি তথ্য অনুযায়ী প্রায় ২ লাখ ৪৭ হাজার ১১২ জন জনসংখ্যা রয়েছে। দ্রুত বাঙ্গরা উপজেলা বাস্তবায়নের দাবিতে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার নিকট জোর দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সুমন আরমান

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। পরিচালক ও প্রকাশক দেশ আমার 24 যোগাযোগ: +88 01820503698

কুমিল্লার বাঙ্গরা উপজেলা দ্রুত বাস্তবায়ন না হলে জাতীয় গ্ৰিডে গ্যাস সরবারহ বন্ধের হুমকি

আপডেট সময় : ০৭:০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫