Bangladesh ০৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা বাঙ্গরা, আন্দিকুট কমিউনিটি হেলথ এন্ড ওয়েলনেস ক্যাম্প ২০২৬-এর ফ্রী চিকিৎসা কার্যক্রম ও দ্বিতীয় ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন পবিত্র মক্কা-মদিনার ওপর হামলার চেষ্টা করা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ —ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে মিছিলের প্রস্তুতি, নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্য গ্রেপ্তার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়ায় ফুফু ও ভাতিজা খুনের ঘটনা ঘটে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা বাঙ্গরায় ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন: সাংবাদিকদের ঐক্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার ফ্লেভার এগ্রো- Flavor Agro” এর আয়োজনে কুমিল্লার মুরাদনগর উপজেলা ১২০ জন উদ্যোক্তা নিয়ে একটি কৃষি কর্মশালার আয়োজন করেন

কুমিল্লার বাঙ্গরা বাজারে মাদকসহ যুবক গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৫৬৮৯৩ বার পড়া হয়েছে

কুমিল্লার বাঙ্গরা বাজার থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় পূর্ব ধৈইর ইউনিয়নের কোরবানপুর এলাকায় সিএনজি স্টেশন সংলগ্ন সোহেল প্লাজার সামনে পাকা রাস্তার উপর থেকে মোঃ ইকবাল হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ইকবাল হোসেন দৌলতপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় আরও একজনকে অভিযুক্ত করা হয়েছে, যার নাম ফারুক। তবে তাকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। মামলার তদন্তভার এসআই আকবর হোসেনের কাছে ন্যস্ত করা হয়েছে।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত (ওসি) আব্দুল কাদের জানান, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ALAMGIR HOSSAIN

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। সম্পাদক, দেশ আমার ২৪ যোগাযোগ: +880 1747 808 428
ট্যাগস :

কুমিল্লার বাঙ্গরা বাজারে মাদকসহ যুবক গ্রেফতার

আপডেট সময় : ০৫:০৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬