Bangladesh ০৯:১৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা বাঙ্গরা, আন্দিকুট কমিউনিটি হেলথ এন্ড ওয়েলনেস ক্যাম্প ২০২৬-এর ফ্রী চিকিৎসা কার্যক্রম ও দ্বিতীয় ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন পবিত্র মক্কা-মদিনার ওপর হামলার চেষ্টা করা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ —ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে মিছিলের প্রস্তুতি, নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্য গ্রেপ্তার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়ায় ফুফু ও ভাতিজা খুনের ঘটনা ঘটে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা বাঙ্গরায় ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন: সাংবাদিকদের ঐক্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার ফ্লেভার এগ্রো- Flavor Agro” এর আয়োজনে কুমিল্লার মুরাদনগর উপজেলা ১২০ জন উদ্যোক্তা নিয়ে একটি কৃষি কর্মশালার আয়োজন করেন

কুমিল্লা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর জনসভায় নেতাকর্মীদের ঢল

SAYFUL SARKER
  • আপডেট সময় : ০৮:২৮:০৪ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / ৫৬৫০৩ বার পড়া হয়েছে

সাইফুল সরকার, কুমিল্লা | ০৮ নভেম্বর ২০২৫

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থীর জনসভায় নেতাকর্মীদের ঢল নেমেছে। শনিবার বিকেলে উপজেলার শ্রীকাইল সরকারি কলেজ মাঠে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

বক্তব্যে কায়কোবাদ বলেন, “সামনে জাতীয় নির্বাচন আসছে। একটি ইসলামী দল নির্বাচনে অংশ নেবে, আরও কয়েকটি ইসলামী দলও আসবে। তবে জামায়াতে ইসলামী এখন আবোলতাবোল কথা বলে, মানুষের মন গলাতে চায়। তাদের মুনাফেকি থেকে সাবধান থাকতে হবে।”

তিনি আরও বলেন, “১৯৭৫ সালে জিয়াউর রহমান তাদের রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। ২০০১ সালে বেগম খালেদা জিয়া তাদের ১৮টি আসনে মনোনয়ন ও দুইজনকে মন্ত্রিত্ব দিয়েছিলেন। অথচ আজ তারাই বিএনপির প্রতি মুনাফেকি আচরণ করছে।”

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবারও জনগণের অধিকার ফিরিয়ে আনবে উল্লেখ করে কায়কোবাদ বলেন, “আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরে আসবেন। আমরা মুরাদনগরের মানুষ তাকে বরণ করে নেব।”

সভায় সভাপতিত্ব করেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মহিউদ্দিন অঞ্জন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

জনসভাকে কেন্দ্র করে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল, ব্যানার ও ফেস্টুন হাতে হাজার হাজার নেতাকর্মী সমবেত হন শ্রীকাইল কলেজ মাঠে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সুমন আরমান

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। পরিচালক ও প্রকাশক দেশ আমার 24 যোগাযোগ: +88 01820503698
ট্যাগস :

কুমিল্লা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর জনসভায় নেতাকর্মীদের ঢল

আপডেট সময় : ০৮:২৮:০৪ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫