Bangladesh ০৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা বাঙ্গরা, আন্দিকুট কমিউনিটি হেলথ এন্ড ওয়েলনেস ক্যাম্প ২০২৬-এর ফ্রী চিকিৎসা কার্যক্রম ও দ্বিতীয় ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন পবিত্র মক্কা-মদিনার ওপর হামলার চেষ্টা করা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ —ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে মিছিলের প্রস্তুতি, নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্য গ্রেপ্তার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়ায় ফুফু ও ভাতিজা খুনের ঘটনা ঘটে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা বাঙ্গরায় ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন: সাংবাদিকদের ঐক্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার ফ্লেভার এগ্রো- Flavor Agro” এর আয়োজনে কুমিল্লার মুরাদনগর উপজেলা ১২০ জন উদ্যোক্তা নিয়ে একটি কৃষি কর্মশালার আয়োজন করেন

চোর ধরতে গিয়ে পুলিশের মৃত্যু, মুরাদনগরে দাফন সম্পন্ন

আলমগীর হোসেন
  • আপডেট সময় : ১২:৫২:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • / ৫৬৪১৮ বার পড়া হয়েছে

আলমগীর হোসেন

চোর পালিয়ে যাওয়ার সময় ধরতে গিয়ে মো. মহিউদ্দিন ভূঁইয়া নামের এক পুলিশ কনস্টেবল মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের গাইটুলি গ্রামে ওই পুলিশ সদস্যের নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
মৃত পুলিশ সদস্য মো. মহিউদ্দিন ভুইয়া মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের গাইটুলি গ্রামের সাঈদুর রহমান ভুইয়ার ছেলে। তিনি কুমিল্লা জেলার দেবিদ্বার থানায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
জানা যায়, মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ৭ টার দিকে জেলার দেবিদ্বার উপজেলার বারুর এলাকায় রুবেল মিয়া নামের এক চোরকে স্থানীয় লোকজন আটকের পর মারধর করে। পরে রাত সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের গেটে একটি অটোরিকশা থেকে তাকে নামানোর সময় দৌড়ে পালিয়ে যায় ওই চোর। এ সময় তাকে আটক করতে পুলিশ সদস্য মহিউদ্দিনসহ অন্যান্যরা পিছু নেয়। এক পর্যায়ে পুলিশ কনস্টেবল মহিউদ্দিন রাস্তায় পড়ে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পুলিশ সদস্যর মৃত্যু হয়েছে।
দেবিদ্বার থানার ওসি শামস উদ্দিন মো. ইলিয়াস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমি নিজে উপস্থিত থেকে বুধবার সকালে তার স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের পাশাপাশি জানাজা শেষে তার নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করেছি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ALAMGIR HOSSAIN

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। সম্পাদক, দেশ আমার ২৪ যোগাযোগ: +880 1747 808 428
ট্যাগস :

চোর ধরতে গিয়ে পুলিশের মৃত্যু, মুরাদনগরে দাফন সম্পন্ন

আপডেট সময় : ১২:৫২:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫