Bangladesh ০৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা বাঙ্গরা, আন্দিকুট কমিউনিটি হেলথ এন্ড ওয়েলনেস ক্যাম্প ২০২৬-এর ফ্রী চিকিৎসা কার্যক্রম ও দ্বিতীয় ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন পবিত্র মক্কা-মদিনার ওপর হামলার চেষ্টা করা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ —ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে মিছিলের প্রস্তুতি, নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্য গ্রেপ্তার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়ায় ফুফু ও ভাতিজা খুনের ঘটনা ঘটে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা বাঙ্গরায় ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন: সাংবাদিকদের ঐক্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার ফ্লেভার এগ্রো- Flavor Agro” এর আয়োজনে কুমিল্লার মুরাদনগর উপজেলা ১২০ জন উদ্যোক্তা নিয়ে একটি কৃষি কর্মশালার আয়োজন করেন

ছাত্র-জনতার অভ্যুত্থানে হাত হারানো আতিকুল গাজী বয়কট করলেন এনসিপি’কে

SHOMON ARMAN
  • আপডেট সময় : ০৪:৩২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • / ৫৭০৫৮ বার পড়া হয়েছে
         ছবি সংগৃহীত

এবার জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) বয়কটের ঘোষণা দিলেন ছাত্র-জনতার অভ্যুত্থানে হাত হারানো যুবক আরজে আতিকুল গাজী। বুধবার (২৬ নভেম্বর) এক ভিডিও বার্তায় তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, এখন থেকে তিনি এনসিপির কোনো কার্যক্রমে আর সম্পৃক্ত থাকবেন না। ভিডিও বার্তায় আতিক বলেন, “আজ থেকে আমি জাতীয় নাগরিক পার্টি—এনসিপিকে বয়কট করলাম। আমি লক্ষ্য………………….

ভিডিও বার্তায় আতিক বলেন, “আজ থেকে আমি জাতীয় নাগরিক পার্টি—এনসিপিকে বয়কট করলাম। আমি লক্ষ্য করছি, তারা ঘুরিয়ে–পেঁচিয়ে তাদের ভুল কাজ ও মিথ্যাগুলো ঢাকার চেষ্টা করছে।”

তিনি বলেন, “তারা বলছে মত প্রকাশের স্বাধীনতা। কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখেছি, বাউল সরকার আল্লাহ তায়ালাকে নিয়ে কটূক্তি করেছে। এখানে মত প্রকাশের নামে পবিত্র ব্যক্তিত্বদের অবমাননা করার কোনো সুযোগ নেই। মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই থাকতে হবে, কিন্তু সেই নামে কেউ আল্লাহ তায়ালাকে নিয়ে কটূক্তি করবে—এটা কোনো মুসলিমই মেনে নিতে পারে না।”

আরজে আতিক আরও বলেন, “আল্লাহ তায়ালার রাসূল (সা.)-কে নিয়ে যখন বিরোধিতা বা অবমাননা করা হয়, তখন একজন মুসলিম পরিবারের সন্তান হিসেবে আমি তা কখনোই গ্রহণ করতে পারি না। তাই আজ থেকে আমি এনসিপির সব কার্যক্রম বয়কট করলাম।”

তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, “যতদিন পর্যন্ত এনসিপি তওবা করে তাদের ভুল অবস্থান থেকে ফিরে না আসবে, ততদিন পর্যন্ত এই দলের সকল কার্যক্রম আমার কাছে বয়কটই থাকবে।”

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সুমন আরমান

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। পরিচালক ও প্রকাশক দেশ আমার 24 যোগাযোগ: +88 01820503698
ট্যাগস :

ছাত্র-জনতার অভ্যুত্থানে হাত হারানো আতিকুল গাজী বয়কট করলেন এনসিপি’কে

আপডেট সময় : ০৪:৩২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫