Bangladesh ০৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা বাঙ্গরা, আন্দিকুট কমিউনিটি হেলথ এন্ড ওয়েলনেস ক্যাম্প ২০২৬-এর ফ্রী চিকিৎসা কার্যক্রম ও দ্বিতীয় ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন পবিত্র মক্কা-মদিনার ওপর হামলার চেষ্টা করা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ —ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে মিছিলের প্রস্তুতি, নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্য গ্রেপ্তার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়ায় ফুফু ও ভাতিজা খুনের ঘটনা ঘটে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা বাঙ্গরায় ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন: সাংবাদিকদের ঐক্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার ফ্লেভার এগ্রো- Flavor Agro” এর আয়োজনে কুমিল্লার মুরাদনগর উপজেলা ১২০ জন উদ্যোক্তা নিয়ে একটি কৃষি কর্মশালার আয়োজন করেন

ভূমিকম্প: অপরাশেন থিয়েটারে মা, জানেন না ছেলে মারা গেছে

SAYFUL SARKER
  • আপডেট সময় : ১২:৪২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • / ৫৬৫৪৫ বার পড়া হয়েছে
প্রতীকী ছবি

রাজধানীতে ভূমিকম্পে নিহত রাফির মরদেহ পড়ে আছে হাসপাতালের বেডে আর আহত মায়ের অস্ত্রোপচার চলছে অপরাশেন থিয়েটারে। শরীরের যন্ত্রণা নিয়েও এক মুহূর্ত ছেলের কথা ভুলতে পারছেন না মা। বারবার জিজ্ঞাসা করছেন, ‘রাফি কেমন আছে?’। তিনি জানেনই না যে, তার ছেলে আর কোনোদিন চোখ মেলে পৃথিবীর আলো দেখবে না।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে মায়ের সঙ্গে মাংস কিনতে বাজারে গিয়েছিলেন সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসাপাতালের ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাফি। বংশালের কসাইটুলিতে নয়নের মাংসের দোকানের সামনে দাড়িয়ে ছিলেন তারা। হঠাৎ ভূমিকম্প শুরু হয়। তীব্র ঝাঁকুনিতে দোকানের ভবনটির রেলিং ভেঙে পড়ে তাদের ওপর।

আশপাশের লোকজন দৌড়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে গেলে চিকিৎসকরা জানান, রাফি মারা গেছেন। ভিডিও ফুটেজ এবং ছবিতে দেখা গেছে, রাফির মাথা সামনের অংশ এবং মুখমণ্ডল থেঁতেলে গেছে।

আর রাফির মাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, মা জানেনই না রাফি আর নেই। তিনি বারবার ছেলের কথা জিজ্ঞাসা করছেন।
 
সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় তীব্র ভূমিকম্প অনুভূত হয়। প্রতিবেদন লেখা এখন পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে ভবন হেলা পড়াসহ বিভিন্ন ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

আবহাওয়া অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। এটি মধ্যম মাত্রার ভূমিকম্প।

পুলিশের বংশাল থানার ডিউটি অফিসার সময় সংবাদকে জানিয়েছেন, কসাইতটুলিতে একটি পাঁচ তোলা ভবনের রেলিং ভেঙে পড়লে তিনজন পথচারি নিহত হন।

এদেরই একজন রাফি। নিহতদের মধ্যে শিশুসহ বাকি দুজনের বিস্তারিত পরিচয় জানা যায়নি। মরদেহগুলো সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিডফোর্ড) রয়েছে।
 
পুলিশের লালবাগ বিভাগের সহকারি কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামি বলেন, কসাইটুলিতে বাড়ির অংশবিশেষ বা সানসেট ভেঙে ঘটনাস্থলেই দুইজন মারা যান। অপর আরেকজন হাসপাতালে নেয়ার পর মারা যান।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সুমন আরমান

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। পরিচালক ও প্রকাশক দেশ আমার 24 যোগাযোগ: +88 01820503698
ট্যাগস :

ভূমিকম্প: অপরাশেন থিয়েটারে মা, জানেন না ছেলে মারা গেছে

আপডেট সময় : ১২:৪২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫