Bangladesh ১২:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা বাঙ্গরা, আন্দিকুট কমিউনিটি হেলথ এন্ড ওয়েলনেস ক্যাম্প ২০২৬-এর ফ্রী চিকিৎসা কার্যক্রম ও দ্বিতীয় ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন পবিত্র মক্কা-মদিনার ওপর হামলার চেষ্টা করা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ —ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে মিছিলের প্রস্তুতি, নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্য গ্রেপ্তার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়ায় ফুফু ও ভাতিজা খুনের ঘটনা ঘটে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা বাঙ্গরায় ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন: সাংবাদিকদের ঐক্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার ফ্লেভার এগ্রো- Flavor Agro” এর আয়োজনে কুমিল্লার মুরাদনগর উপজেলা ১২০ জন উদ্যোক্তা নিয়ে একটি কৃষি কর্মশালার আয়োজন করেন

মনোনয়নপত্র দাখিল করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম।

SAYFUL SARKER
  • আপডেট সময় : ০৩:২৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / ৫৬৯২৫ বার পড়া হয়েছে

আসন্ন ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি এই মনোনয়নপত্র জমা দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র গ্রহণ করেন।
মনোনয়নপত্র দাখিলের সময় মাওলানা কাইয়ুমের সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুরাদনগর উপজেলা শাখার সভাপতি মাস্টার এম এম মফিজুল ইসলাম, সহ-সভাপতি মোঃ হোসেন মোল্লা, সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আব্দুল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন কমিটির সদস্য আবু তাহের মোল্লা, উপজেলা যুব আন্দোলনের সভাপতি এম এম সোয়াইন ও সহ-সভাপতি সাইফুল ইসলামসহ দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর কার্যালয়ের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের মাওলানা আব্দুল কাইয়ুম বলেন, “মুরাদনগরের মাটি ও মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সমাজে ইনসাফ কায়েমের লক্ষ্যেই আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। দীর্ঘদিনের অবহেলিত এই জনপদে সুস্থ ধারার রাজনীতি ফিরিয়ে আনতে হাতপাখা প্রতীকের বিকল্প নেই।” তিনি আরও যোগ করেন, “জনগণ যদি তাদের ভোটাধিকার প্রয়োগের সঠিক পরিবেশ পায়, তবে ইনশাআল্লাহ মুরাদনগরে হাতপাখার বড় বিজয় হবে।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুরাদনগর উপজেলার হেভিওয়েট প্রার্থীদের ভিড়ে কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল কাইয়ুমের অংশগ্রহণ নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে তৃণমূল পর্যায়ে হাতপাখার ব্যাপক সাংগঠনিক তৎপরতা এবং ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে তিনি সাধারণ ভোটারদের মধ্যে আলাদা আলোচনার জন্ম দিয়েছেন।
এদিকে মনোনয়নপত্র দাখিল উপলক্ষে সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা উপজেলা সদরে জড়ো হন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রম সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সুমন আরমান

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। পরিচালক ও প্রকাশক দেশ আমার 24 যোগাযোগ: +88 01820503698
ট্যাগস :

মনোনয়নপত্র দাখিল করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম।

আপডেট সময় : ০৩:২৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫