Bangladesh ০৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবিদ্বারের বড়শালঘর ইউএমএ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হতে আওয়ামী লীগ নেতার দৌড়ঝাঁপ মুরাদনগরে জীবিত তরুণীকে ‘মৃত’ সাজিয়ে মৃত্যু সনদ, অভিযুক্ত ইউপি সদস্য সংরক্ষিত আসনে আলোচনায় বিএনপির যেসব মহিলা নেত্রীরা কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়াইবাড়ি থেকে হায়দরাবাদ সড়কের প্রবেশ মুখে মরণফাদ ব্রিজ। মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে আঘাত হানল ইরানি ড্রোন কুমিল্লার বাঙ্গরা থানার রামচন্দ্রপুর থেকে ৫০ পিছ ইয়াবাসহ গ্রেফতার ১ কুমিল্লায় ইয়াবাসহ দুইজন গ্রেফতার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, খোঁজ নিয়ে উপহার পাঠালেন মন্ত্রী কায়কোবাদ কুমিল্লার বাঙ্গরা বাজারে মাদকসহ যুবক গ্রেফতার

মুরাদনগরে ফুটবল খেলা দেখতে গিয়ে বাসচাপায় অটোরিকশা চালকের মৃত্যু, আহত ৫

SAYFUL SARKER
  • আপডেট সময় : ০৮:০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • / ১৫৬৪০৮ বার পড়া হয়েছে

কুমিল্লার মুরাদনগরে ফুটবল খেলা দেখতে গিয়ে বাসচাপায় গিয়াস উদ্দিন (৪৩) নামের এক অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহত গিয়াস উদ্দিন উপজেলার দুলারামপুর গ্রামের বাসিন্দা ও মৃত শহীদ মিয়ার ছেলে।

শনিবার বিকেলে মুরাদনগর সদরের ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলাকালে এই দুর্ঘটনা ঘটে। খেলার একপর্যায়ে ‘ইলিয়টগঞ্জ এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মাঠের পাশে দাঁড়িয়ে থাকা দর্শকদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই গিয়াস উদ্দিন মারা যান এবং আহত হন আরও অন্তত পাঁচজন দর্শক।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেন। গুরুতর আহত কয়েকজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মুরাদনগর থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, দুর্ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে এবং তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সুমন আরমান

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। পরিচালক ও প্রকাশক দেশ আমার 24 যোগাযোগ: +88 01820503698
ট্যাগস :

মুরাদনগরে ফুটবল খেলা দেখতে গিয়ে বাসচাপায় অটোরিকশা চালকের মৃত্যু, আহত ৫

আপডেট সময় : ০৮:০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫