Bangladesh ০৯:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা বাঙ্গরা, আন্দিকুট কমিউনিটি হেলথ এন্ড ওয়েলনেস ক্যাম্প ২০২৬-এর ফ্রী চিকিৎসা কার্যক্রম ও দ্বিতীয় ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন পবিত্র মক্কা-মদিনার ওপর হামলার চেষ্টা করা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ —ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে মিছিলের প্রস্তুতি, নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্য গ্রেপ্তার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়ায় ফুফু ও ভাতিজা খুনের ঘটনা ঘটে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা বাঙ্গরায় ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন: সাংবাদিকদের ঐক্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার ফ্লেভার এগ্রো- Flavor Agro” এর আয়োজনে কুমিল্লার মুরাদনগর উপজেলা ১২০ জন উদ্যোক্তা নিয়ে একটি কৃষি কর্মশালার আয়োজন করেন

মুরাদনগরে ভ্রাম্যমাণ আদালতে দেড় লাখ টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • / ৫৬৬০৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ

কুমিল্লার মুরাদনগরে এক্সক্যাভেটর ও ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমান এর নির্দেশনায় বুধবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন। অভিযানে মুরাদনগর সদর ইউনিয়নের কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজ এলাকা থেকে ১টি এক্সক্যাভেটর অপসারণসহ মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে বাপ্পি নামের এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করা সহ ২ টি ব্যাটারি জব্দ করা হয়েছে। পাশাপাশি একই ইউনিয়নের ইউসুফনগর এলাকা হতে ৪ টি ড্রেজার ও প্রায় ২হাজার ৫শত ফুট পাইপ অপসারণসহ অবৈধ ড্রেজিং এর অপরাধে বিল্লাল নামের এক ব্যাক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। অপরদিকে ধামঘর ইউনিয়নের পরমতলা এলাকা হতে ১ টি এক্সক্যাভেটর অপসারণ করে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করেছেন সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন।
সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন বলেন, সরকারি স্বার্থ সংশ্লিষ্ট এবং কৃষি জমি রক্ষার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ALAMGIR HOSSAIN

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। সম্পাদক, দেশ আমার ২৪ যোগাযোগ: +880 1747 808 428
ট্যাগস :

মুরাদনগরে ভ্রাম্যমাণ আদালতে দেড় লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৯:২৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫