Bangladesh ০৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্লেভার এগ্রো- Flavor Agro” এর আয়োজনে কুমিল্লার মুরাদনগর উপজেলা ১২০ জন উদ্যোক্তা নিয়ে একটি কৃষি কর্মশালার আয়োজন করেন দেবিদ্বারের বড়শালঘর ইউএমএ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হতে আওয়ামী লীগ নেতার দৌড়ঝাঁপ মুরাদনগরে জীবিত তরুণীকে ‘মৃত’ সাজিয়ে মৃত্যু সনদ, অভিযুক্ত ইউপি সদস্য সংরক্ষিত আসনে আলোচনায় বিএনপির যেসব মহিলা নেত্রীরা কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়াইবাড়ি থেকে হায়দরাবাদ সড়কের প্রবেশ মুখে মরণফাদ ব্রিজ। মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে আঘাত হানল ইরানি ড্রোন কুমিল্লার বাঙ্গরা থানার রামচন্দ্রপুর থেকে ৫০ পিছ ইয়াবাসহ গ্রেফতার ১ কুমিল্লায় ইয়াবাসহ দুইজন গ্রেফতার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, খোঁজ নিয়ে উপহার পাঠালেন মন্ত্রী কায়কোবাদ

মুরাদনগরে ভ্রাম্যমাণ আদালতের সাঁড়াশি অভিযান

Alamgir Hossain
  • আপডেট সময় : ০৭:৩৩:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • / ১৫৬৫১৫ বার পড়া হয়েছে
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে অবৈধ ড্রেজিং ও মাটিকাটার বিরুদ্ধে দিনব্যাপী যৌথভাবে সাঁড়াশি অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও কৃষি সম্প্রসারন অধিদপ্তর। এসময় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুইজনকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমান এর নির্দেশনায় শুক্রবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন। অভিযানে বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের ধনপতিখোলা এলাকা থেকে ৩টি ট্রাক্টর অপসারণসহ মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মো: শরিফ ও মো: বাদল নামের দুই ব্যাক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি শ্রীকাইল ইউনিয়নের সোনাকান্দা এলাকা হতে ১ টি এক্সক্যাভেটর অপসারন, আকবপুর ইউনিয়নের মেটাংঘর এলাকা হতে ২টি ড্রেজার ও ১হাজার ৫শত ফুট পাইপ অপসারন, একই ইউনিয়নের পীরকাশিমপুর এলাকা হতে ২টি ড্রেজার ও ৩হাজার ফুট পাইপ অপসারন এবং চারপুরিয়া বিল হতে ২টি ড্রেজার ও ২হাজার ফুট পাইপ অপসারনসহ ১টি ব্যাটারি জব্দ করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন বলেন, সরকারি স্বার্থ সংশ্লিষ্ট এবং কৃষি জমি রক্ষার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ALAMGIR HOSSAIN

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। সম্পাদক, দেশ আমার ২৪ যোগাযোগ: +880 1747 808 428
ট্যাগস :

মুরাদনগরে ভ্রাম্যমাণ আদালতের সাঁড়াশি অভিযান

আপডেট সময় : ০৭:৩৩:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫