Bangladesh ০২:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা বাঙ্গরায় ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন: সাংবাদিকদের ঐক্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার ফ্লেভার এগ্রো- Flavor Agro” এর আয়োজনে কুমিল্লার মুরাদনগর উপজেলা ১২০ জন উদ্যোক্তা নিয়ে একটি কৃষি কর্মশালার আয়োজন করেন দেবিদ্বারের বড়শালঘর ইউএমএ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হতে আওয়ামী লীগ নেতার দৌড়ঝাঁপ মুরাদনগরে জীবিত তরুণীকে ‘মৃত’ সাজিয়ে মৃত্যু সনদ, অভিযুক্ত ইউপি সদস্য সংরক্ষিত আসনে আলোচনায় বিএনপির যেসব মহিলা নেত্রীরা কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়াইবাড়ি থেকে হায়দরাবাদ সড়কের প্রবেশ মুখে মরণফাদ ব্রিজ। মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে আঘাত হানল ইরানি ড্রোন

মুরাদনগরে যানজট নিরসনে ট্রাফিক আনসার নিয়োগ করেছে উপজেলা প্রশাসন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / ১৫৬৩৯১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষে যানজট নিরসন ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে কুমিল্লার মুরাদনগরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ২৪ জন ট্রাফিক আনসার নিয়োগ করেছে উপজেলা প্রশাসন। মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমানের নেতৃত্বে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ব্যস্ততম এলাকা কোম্পানীগঞ্জ বাজার, উপজেলা সদরের আল্লাহু চত্বর ও গোমতী নদীর ব্যস্ততম বেইলী ব্রীজে ট্রাফিক আনসাররা দায়িত্ব পালন শুরু করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান বলেন, কোম্পানীগঞ্জ বাজার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র এবং আল্লাহু চত্বরটি চার রাস্তার সংযুক্ত স্থল যেখানে যানজট একটি বড় সমস্যা। পাশাপাশি গোমতী নদীর বেইলী ব্রিজেও যানজট সৃষ্টি হয়। যানজট নিরসনে এই তিনটি গুরুত্বপূর্ণ স্থানে ২৪ জন ট্রাফিক আনসার সদস্য নিয়োগ করা হয়েছে। এই জায়গাগুলোর যানজট কমাতে আনসার সদস্যরা সর্বদা সক্রিয় থাকবে। এছাড়াও, ইউএনও জানান, রমজানে যানজট নিয়ন্ত্রণের পাশাপাশি দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে প্রশাসন কঠোর নজরদারিতে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ALAMGIR HOSSAIN

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। সম্পাদক, দেশ আমার ২৪ যোগাযোগ: +880 1747 808 428
ট্যাগস :

মুরাদনগরে যানজট নিরসনে ট্রাফিক আনসার নিয়োগ করেছে উপজেলা প্রশাসন

আপডেট সময় : ০৩:১২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫