Bangladesh ০৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবিদ্বারের বড়শালঘর ইউএমএ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হতে আওয়ামী লীগ নেতার দৌড়ঝাঁপ মুরাদনগরে জীবিত তরুণীকে ‘মৃত’ সাজিয়ে মৃত্যু সনদ, অভিযুক্ত ইউপি সদস্য সংরক্ষিত আসনে আলোচনায় বিএনপির যেসব মহিলা নেত্রীরা কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়াইবাড়ি থেকে হায়দরাবাদ সড়কের প্রবেশ মুখে মরণফাদ ব্রিজ। মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে আঘাত হানল ইরানি ড্রোন কুমিল্লার বাঙ্গরা থানার রামচন্দ্রপুর থেকে ৫০ পিছ ইয়াবাসহ গ্রেফতার ১ কুমিল্লায় ইয়াবাসহ দুইজন গ্রেফতার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, খোঁজ নিয়ে উপহার পাঠালেন মন্ত্রী কায়কোবাদ কুমিল্লার বাঙ্গরা বাজারে মাদকসহ যুবক গ্রেফতার

মুরাদনগর বাজার ও বাস স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • / ১৫৬৩৭৮ বার পড়া হয়েছে
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত বাস ভাড়া আদায়,  অবৈধ পার্কিং, যানজট নিরসন এবং অধিক মূল্যে তরমুজ বিক্রয় রোধে ভ্রাম্যমান আদালত পরিচালনা  করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলা সদর বাজার এবং কোম্পানিগঞ্জ বাস স্টেশনে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন। এ সময় তরমুজ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা ও বাস কাউন্টার ম্যানেজারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারি কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন জানান, মুরাদনগর উপজেলা সদর বাজারে অধিক মূল্যে তরমুজ বিক্রয় এবং ক্রয় রসিদ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তরমুজ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কোম্পানীগঞ্জ বাস স্টেশনে বিআরটিএ কতৃক নির্ধারিত রেটের চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় হানিফ বাস কাউন্টারের ম্যানেজারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং যাত্রীদের নিকট হতে আদায়কৃত অতিরিক্ত ভাড়া যাত্রীদেরকে ফেরত দেওয়া হয়েছে। পাশাপাশি যানবাহনের স্বাভাবিক গতি বজায় রাখতে হাইওয়ের উপর স্থাপিত অবৈধ বাজার ও সিএন্ডজি, অটো-রিকশা সরিয়ে নেয়ার নির্দেশনা দিয়ে অবৈধ গাড়ি পার্কিং অপসারণ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ALAMGIR HOSSAIN

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। সম্পাদক, দেশ আমার ২৪ যোগাযোগ: +880 1747 808 428
ট্যাগস :

মুরাদনগর বাজার ও বাস স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান 

আপডেট সময় : ০৩:০৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫