Bangladesh ০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্লেভার এগ্রো- Flavor Agro” এর আয়োজনে কুমিল্লার মুরাদনগর উপজেলা ১২০ জন উদ্যোক্তা নিয়ে একটি কৃষি কর্মশালার আয়োজন করেন দেবিদ্বারের বড়শালঘর ইউএমএ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হতে আওয়ামী লীগ নেতার দৌড়ঝাঁপ মুরাদনগরে জীবিত তরুণীকে ‘মৃত’ সাজিয়ে মৃত্যু সনদ, অভিযুক্ত ইউপি সদস্য সংরক্ষিত আসনে আলোচনায় বিএনপির যেসব মহিলা নেত্রীরা কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়াইবাড়ি থেকে হায়দরাবাদ সড়কের প্রবেশ মুখে মরণফাদ ব্রিজ। মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে আঘাত হানল ইরানি ড্রোন কুমিল্লার বাঙ্গরা থানার রামচন্দ্রপুর থেকে ৫০ পিছ ইয়াবাসহ গ্রেফতার ১ কুমিল্লায় ইয়াবাসহ দুইজন গ্রেফতার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, খোঁজ নিয়ে উপহার পাঠালেন মন্ত্রী কায়কোবাদ

মুরাদনগরে চার বছরের শিশু ধর্ষণের আসামি বাবু গ্রেপ্তার I ছালিয়াকান্দি গ্রামের সৈয়দ বাড়ির পাশে এ নির্মম ঘটনাটি ঘটে।

SHOMON ARMAN
  • আপডেট সময় : ০২:১৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / ১৫৬৫৫৪ বার পড়া হয়েছে

কুমিল্লার মুরাদনগর উপজেলায় চার বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনার ১১ দিন পর রাজধানীর কেরানীগঞ্জ থেকে মামলার প্রধান আসামি সাকিব প্রকাশ বাবু (২০)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা জানায়, গত ২৩ অক্টোবর ২০২৫ ইং সকাল সাড়ে ৬টার দিকে মুরাদনগর থানার ছালিয়াকান্দি গ্রামের সৈয়দ বাড়িতে এ নির্মম ঘটনাটি ঘটে।

ভিকটিমের বাবা বাদী হয়ে মুরাদনগর থানায় এক জনের নাম উল্লেখ করে শিশু ধর্ষণ মামলা দায়ের করেন।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। পরে র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় প্রাপ্ত তথ্য ও প্রযুক্তির সহায়তায় গতকাল সোমবার বিকেলে র‍্যাব-১১ (সিপিসি-২) ও র‍্যাব-১০-এর যৌথ অভিযানে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় প্রধান আসামি সাকিব প্রকাশ বাবু (২০), পিতা মোঃ রমিজ মিয়া, সাং ছালিয়াকান্দি, থানা মুরাদনগর, জেলা কুমিল্লা-কে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ধর্ষণের ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামি ও ভিকটিম একই বাড়ির বাসিন্দা। ঘটনার দিন সকালে শিশুটি নানিকে খুঁজতে ঘর থেকে বের হয়।

এসময় আসামি কদবেল দেয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে পাশের এক বাড়ির রান্নাঘরে নিয়ে যায় এবং সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে।

ভিকটিম কান্নাকাটি করলে ও নানি ডাকাডাকি শুরু করলে আসামি শিশুটিকে নিয়ে বাইরে আসে। পরে শিশুটি ঘটনাটি তার মাকে জানালে ভিকটিমের মা বাদী হয়ে মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকেই আসামি আত্মগোপনে ছিল। গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মুরাদনগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব-১১।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সুমন আরমান

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। পরিচালক ও প্রকাশক দেশ আমার 24 যোগাযোগ: +88 01820503698

মুরাদনগরে চার বছরের শিশু ধর্ষণের আসামি বাবু গ্রেপ্তার I ছালিয়াকান্দি গ্রামের সৈয়দ বাড়ির পাশে এ নির্মম ঘটনাটি ঘটে।

আপডেট সময় : ০২:১৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫