Bangladesh ১০:০১ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা বাঙ্গরা, আন্দিকুট কমিউনিটি হেলথ এন্ড ওয়েলনেস ক্যাম্প ২০২৬-এর ফ্রী চিকিৎসা কার্যক্রম ও দ্বিতীয় ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন পবিত্র মক্কা-মদিনার ওপর হামলার চেষ্টা করা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ —ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে মিছিলের প্রস্তুতি, নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্য গ্রেপ্তার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়ায় ফুফু ও ভাতিজা খুনের ঘটনা ঘটে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা বাঙ্গরায় ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন: সাংবাদিকদের ঐক্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার ফ্লেভার এগ্রো- Flavor Agro” এর আয়োজনে কুমিল্লার মুরাদনগর উপজেলা ১২০ জন উদ্যোক্তা নিয়ে একটি কৃষি কর্মশালার আয়োজন করেন

ভাঙ্গরা গ্রামে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ২টি কোরআন খতম ও দোয়া মাহফিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • / ৫৭০২৩ বার পড়া হয়েছে

কুমিল্লার মুরাদনগর উপজেলার ভাঙ্গরা বাজার থানার অন্তর্গত ভাঙ্গরা গ্রামের বাঘরা বাইতুননূর হাফিজিয়া নূরানী মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ২টি পবিত্র কোরআন শরীফ খতম এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) বাদ আছর অনুষ্ঠিত এ ধর্মীয় আয়োজনে শতাধিক হাফেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ-এর সার্বিক দিকনির্দেশনা ও অনুপ্রেরণায় দোয়া মাহফিলের আয়োজন করেন ভাঙ্গরা গ্রামের কৃতি সন্তান মোঃ জাহাঙ্গীর সওদাগর।

তিনি বলেন,
“কায়কোবাদ সাহেবের অনুপ্রেরণায় বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় আমরা ২টি কোরআন শরীফ খতম ও বিশেষ দোয়ার ব্যবস্থা করেছি। আল্লাহ যেন দেশনেত্রীকে দ্রুত সুস্থতা দান করেন।”

পুরো বিকেলজুড়ে মাদ্রাসার হাফেজ ও শিক্ষার্থীরা ২টি কোরআন শরীফ সম্পূর্ণ তেলাওয়াত করেন। পরে মাদ্রাসার শিক্ষকবৃন্দের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

মোনাজাত শেষে উপস্থিত সকল মুসল্লির মাঝে তবারক বিতরণ করা হয়। ধর্মীয় আবহে পুরো মাদ্রাসা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে, আর সবাই দেশের নেত্রীর দ্রুত আরোগ্য ও কল্যাণ কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সুমন আরমান

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। পরিচালক ও প্রকাশক দেশ আমার 24 যোগাযোগ: +88 01820503698

ভাঙ্গরা গ্রামে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ২টি কোরআন খতম ও দোয়া মাহফিল

আপডেট সময় : ০৯:২৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫