Bangladesh ০৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবিদ্বারের বড়শালঘর ইউএমএ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হতে আওয়ামী লীগ নেতার দৌড়ঝাঁপ মুরাদনগরে জীবিত তরুণীকে ‘মৃত’ সাজিয়ে মৃত্যু সনদ, অভিযুক্ত ইউপি সদস্য সংরক্ষিত আসনে আলোচনায় বিএনপির যেসব মহিলা নেত্রীরা কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়াইবাড়ি থেকে হায়দরাবাদ সড়কের প্রবেশ মুখে মরণফাদ ব্রিজ। মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে আঘাত হানল ইরানি ড্রোন কুমিল্লার বাঙ্গরা থানার রামচন্দ্রপুর থেকে ৫০ পিছ ইয়াবাসহ গ্রেফতার ১ কুমিল্লায় ইয়াবাসহ দুইজন গ্রেফতার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, খোঁজ নিয়ে উপহার পাঠালেন মন্ত্রী কায়কোবাদ কুমিল্লার বাঙ্গরা বাজারে মাদকসহ যুবক গ্রেফতার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

SAYFUL SARKER
  • আপডেট সময় : ০৪:৪১:১১ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / ১৫৬৮৯৫ বার পড়া হয়েছে

সাইফুল সরকার, মুরাদনগর (কুমিল্লা)
কুমিল্লার মুরাদনগরে বাবা-মা ও পূর্বপুরুষের কবর জিয়ারত শেষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের জন্য এই মনোনয়নপত্র দাখিল করেন।
এদিন বিকেল ৩টায় মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুর রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে তিনি মনোনয়নপত্র তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহমেদ মীর, প্রার্থীর ভাই কাজী জুন্নুন বসরী ও কাজী শাহ আরেফীন এবং উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন সদস্য সচিব মোল্লা মজিবুল হক ;যুগ্ন আহবায়ক কামাল উদ্দিন ভুইয়া ; কেন্দ্রীয় মহিলাদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদীকা শামিমারা রুবিসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র জমা দিয়ে কাজী কায়কোবাদ বর্তমান নির্বাচনী পরিবেশকে স্বস্তিদায়ক বলে উল্লেখ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আল্লাহ যেহেতু জালিম সরকারকে বিদায় করেছেন, ইনশাআল্লাহ আমাদেরকেও বিজয় দান করবেন।”
এ সময় তিনি একটি ইসলামি দলের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে ধরেন এবং সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানান। পাঁচবারের এই সাবেক সংসদ সদস্যকে দেখতে আসা জনতার ভিড় লক্ষ্য করে তিনি সবাইকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার এবং জনসমাগম এড়িয়ে সুশৃঙ্খল থাকার অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সুমন আরমান

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। পরিচালক ও প্রকাশক দেশ আমার 24 যোগাযোগ: +88 01820503698
ট্যাগস :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

আপডেট সময় : ০৪:৪১:১১ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫