Bangladesh ০৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে আঘাত হানল ইরানি ড্রোন কুমিল্লার বাঙ্গরা থানার রামচন্দ্রপুর থেকে ৫০ পিছ ইয়াবাসহ গ্রেফতার ১ কুমিল্লায় ইয়াবাসহ দুইজন গ্রেফতার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, খোঁজ নিয়ে উপহার পাঠালেন মন্ত্রী কায়কোবাদ কুমিল্লার বাঙ্গরা বাজারে মাদকসহ যুবক গ্রেফতার মুরাদনগরে শামীমা আক্তার রুবীকে মহিলা সংরক্ষিত আসনে এমপি হিসেবে দেখতে চায় জনগণ কুমিল্লা-৩ আসনে ‘ডাবল হ্যাটট্রিক’ করা কায়কোবাদ মন্ত্রিসভায় থাকার গুঞ্জন মুরাদনগরে কায়কোবাদের পক্ষে মুক্তিযোদ্ধাদের সমর্থন ঘোষণা পানির অভাবে বন্ধ হয়ে যাওয়া বইদ্দার বিলে করা হয়েছে সেচের ব্যবস্থা, পাঁচ গ্রামের কৃষকদের পাশে দাঁড়ালেন কায়কোবাদ নাসিরনগর বিয়েতে দাওয়াত নিয়ে দুপক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, আহত ১৫

কুমিল্লা-৩ আসনে ‘ডাবল হ্যাটট্রিক’ করা কায়কোবাদ মন্ত্রিসভায় থাকার গুঞ্জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৫৬৬৪৮ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বহুল আলোচিত কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিপুল ভোটে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ভাইস-চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ১১ দলীয় জোট ও জামায়াত সমর্থিত প্রার্থী মোঃ ইউসুফ সোহেলকে পরাজিত করে তিনি ষষ্ঠবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ জয়ের মধ্য দিয়ে তিনি পূর্ণ করলেন ‘ডাবল হ্যাটট্রিক’।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মুহা. রেজা হাসান স্বাক্ষরিত বেসরকারি ফলাফল বিবরণী থেকে এ তথ্য জানা যায়। রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, মুরাদনগর উপজেলার ১৫৯টি কেন্দ্রে (পোস্টাল ভোটসহ) মোট ৫ লাখ ৭২৬ জন ভোটারের মধ্যে ২ লাখ ৮৩ হাজার ৬৭৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে বাতিল হয় ৯ হাজার ১৬৮টি ভোট। সব মিলিয়ে ভোটদানের হার ছিল প্রায় ৫৭ শতাংশ।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা অপর সাত প্রার্থীর সবাই জামানত হারিয়েছেন। তাদের মধ্যে মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম (হাতপাখা) পেয়েছেন ৩ হাজার ৫৯৩ ভোট, মোঃ খোরশেদ আলম (ডাব) ৭১৭, মোঃ মনিরুজ্জামান (ট্রাক) ৬৩৩, চৌধুরী রকিবুল হক শিপন (প্রজাপতি) ২৪৪, শরীফ উদ্দিন সরকার (আপেল) ১৮০, রিয়াজ মোঃ শরিফ রায়হান (সিংহ) ১৫২ এবং পীরজাদা মাওঃ এমদাদুল হক (হাতি) পেয়েছেন ১১১ ভোট।

২০০৯ সাল থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসা এই বর্ষীয়ান নেতা দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে এগিয়েছেন। ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ১৯৮৮ সালে জাতীয় পার্টি থেকে নির্বাচিত হয়ে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে পরাজিত হলেও ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে জয়লাভ করেন।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন প্রবাসে থাকলেও এবারের নির্বাচনে তার বিপুল বিজয়ে মুরাদনগর জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। রাজনৈতিক মহলে তাকে ঘিরে সম্ভাব্য মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সুমন আরমান

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। পরিচালক ও প্রকাশক দেশ আমার 24 যোগাযোগ: +88 01820503698
ট্যাগস :

কুমিল্লা-৩ আসনে ‘ডাবল হ্যাটট্রিক’ করা কায়কোবাদ মন্ত্রিসভায় থাকার গুঞ্জন

আপডেট সময় : ০১:৫১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬