কুমিল্লার বাঙ্গরা থানার রামচন্দ্রপুর থেকে ৫০ পিছ ইয়াবাসহ গ্রেফতার ১
- আপডেট সময় : ০৮:৩১:৪৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
- / ১৫৬৮৯১ বার পড়া হয়েছে
সাইফুল সরকার – মুরাদনগর
কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর থেকে ইয়াবাসহ মোঃ নাছির উদ্দীন (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে
এস আই মোঃ সরোয়ার হোসেন, এসআই রিয়াজুল মোস্তফা ও এএসআই আল আমিন-১ সংগীয় ফোর্স নিয়ে মাদক উদ্ধার অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানাধীন ১২নং রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের উত্তর বাখরাবাদ (অধ্যাপক আব্দুল মজিদ কলেজ মোড়) ইউসুফ মিয়ার ‘আল মামুন দধি’ দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে বি চাপিতলা গ্রামের মোঃ আলাউদ্দিন এর ছেলে মোঃ নাছির উদ্দিন (২৮) কে ৫০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল কাদের বলেন মাদক বিরোধী অভিযানে ৫০ পিছ ইয়াবাসহ একজন মাদক ব্যসায়ীকে আটক করা হয়েছে। আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বুধবারে দুপুরে আসামিকে কুমিল্লা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদক বিরোধী এই ধরনের অভিযান চলমান থাকবে।










