Bangladesh ১০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবিদ্বারের বড়শালঘর ইউএমএ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হতে আওয়ামী লীগ নেতার দৌড়ঝাঁপ মুরাদনগরে জীবিত তরুণীকে ‘মৃত’ সাজিয়ে মৃত্যু সনদ, অভিযুক্ত ইউপি সদস্য সংরক্ষিত আসনে আলোচনায় বিএনপির যেসব মহিলা নেত্রীরা কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়াইবাড়ি থেকে হায়দরাবাদ সড়কের প্রবেশ মুখে মরণফাদ ব্রিজ। মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে আঘাত হানল ইরানি ড্রোন কুমিল্লার বাঙ্গরা থানার রামচন্দ্রপুর থেকে ৫০ পিছ ইয়াবাসহ গ্রেফতার ১ কুমিল্লায় ইয়াবাসহ দুইজন গ্রেফতার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, খোঁজ নিয়ে উপহার পাঠালেন মন্ত্রী কায়কোবাদ কুমিল্লার বাঙ্গরা বাজারে মাদকসহ যুবক গ্রেফতার

আমাদের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াতে বহু মহল তৈরি হচ্ছে: তারেক রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • / ১৫৬৩৮৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “আমাদের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর জন্য বিভিন্ন মহল বিভিন্নভাবে তৈরি হচ্ছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এরই মধ্যে আমরা সেইগুলো দেখতে পাচ্ছি।”

বুধবার বিকেলে যশোরে বিএনপির এক এক কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে এসব কথা বলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তিনি এসময় বলেন, “শত্রুপক্ষ বলেন বা প্রতিপক্ষ বলেন, সেগুলো তারা করবেই। দেশের ভেতরে-বাইরে করবে। এগুলো আমরা ফেস করবো। কিন্তু জনগণের আস্থা ধরে রাখার দায়িত্ব আমাদের, জনগণের না।”

বিগত আওয়ামী লীগ সরকারে শাসনামলের চুরি- দুর্নীতির প্রসঙ্গ টেনে মি. রহমান বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার বলেছে চুরি-দুর্নীতি করে বিগত সরকার সব সাফা করে দিয়ে গেছে। বিচার ব্যবস্থা থেকে শুরু করে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে।”

“এই অবস্থায় আগামীতে যারা দেশের দায়িত্ব পাবে, তাদের দায়িত্ব পালন করতে গিয়ে অত্যন্ত কষ্ট হবে। এই কষ্ট হাসিমুখে সহজ করতে পারবো যদি আমরা ঐক্যবদ্ধ থাকি,” যোগ করেন তিনি।

তিনি বলেন, “যে রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক আন্দোলনে একসাথে সংগ্রাম করেছি, অত্যাচার নির্যাতন সহ্য করেছি, জেল-জুলুম সহ্য করেছি সে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বড় দল হিসেবে বিএনপির সবচেয়ে বড় দায়িত্ব ঐক্য ধরে রাখা এবং ৩১ দফা বাস্তবায়ন করা,” যোগ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ALAMGIR HOSSAIN

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। সম্পাদক, দেশ আমার ২৪ যোগাযোগ: +880 1747 808 428
ট্যাগস :

আমাদের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াতে বহু মহল তৈরি হচ্ছে: তারেক রহমান

আপডেট সময় : ০২:০৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫