Bangladesh ১১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঙ্গরায় ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন: সাংবাদিকদের ঐক্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার ফ্লেভার এগ্রো- Flavor Agro” এর আয়োজনে কুমিল্লার মুরাদনগর উপজেলা ১২০ জন উদ্যোক্তা নিয়ে একটি কৃষি কর্মশালার আয়োজন করেন দেবিদ্বারের বড়শালঘর ইউএমএ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হতে আওয়ামী লীগ নেতার দৌড়ঝাঁপ মুরাদনগরে জীবিত তরুণীকে ‘মৃত’ সাজিয়ে মৃত্যু সনদ, অভিযুক্ত ইউপি সদস্য সংরক্ষিত আসনে আলোচনায় বিএনপির যেসব মহিলা নেত্রীরা কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়াইবাড়ি থেকে হায়দরাবাদ সড়কের প্রবেশ মুখে মরণফাদ ব্রিজ। মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে আঘাত হানল ইরানি ড্রোন কুমিল্লার বাঙ্গরা থানার রামচন্দ্রপুর থেকে ৫০ পিছ ইয়াবাসহ গ্রেফতার ১

জাতিসংঘ মানবাধিকার অফিস চালুর চুক্তিতে ছারছীনা পীরের তীব্র আপত্তি

সাইফুল সরকার
  • আপডেট সময় : ০২:২২:১৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • / ১৫৬৩৬৮ বার পড়া হয়েছে

জাতিসংঘ মানবাধিকার অফিস চালুর চুক্তিতে ছারছীনা পীরের তীব্র আপত্তি

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের মিশন চালুর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর ও ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই চুক্তিকে জাতির সার্বভৌমত্ব ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, “যদি অন্তর্বর্তীকালীন সরকার এ সমঝোতা বাতিল না করে, তাহলে আমাদেরকে কঠোর কর্মসূচি নিতে বাধ্য করা হবে।”

তিনি অভিযোগ করেন, “মার্কিন স্বার্থে পরিচালিত জাতিসংঘের মানবাধিকার অফিস বাংলাদেশে স্থাপন করা চলবে না। এটি এ দেশের সর্বস্তরের ওলামায়ে কেরামের নীতিগত সিদ্ধান্ত।”

বিবৃতিতে আরও বলা হয়, “সাধারণত যুদ্ধবিধ্বস্ত ও মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত দেশগুলোতেই জাতিসংঘের মানবাধিকার অফিস খোলা হয়। অথচ বাংলাদেশ কোনো যুদ্ধপীড়িত দেশ নয়। তা সত্ত্বেও এখানে অফিস খোলার উদ্যোগ জনমনে প্রশ্নের সৃষ্টি করেছে।”

তিনি সরকারকে সতর্ক করে বলেন, “সময় নষ্ট না করে আলেম-ওলামা ও দেশের ধর্মপ্রাণ মানুষের দাবি মেনে নিয়ে জাতিসংঘ অফিস স্থাপনের সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত।”

পীর ছাহেব আরও বলেন, “দেশে ও বিদেশে বহুবার নিরীহ আলেম-ওলামা ও মুসলমানদের ওপর বর্বর নির্যাতন, এমনকি গণহত্যার ঘটনাও ঘটেছে, কিন্তু জাতিসংঘের মানবাধিকার কমিশন সেসব ঘটনায় কখনো উদ্বেগ প্রকাশ করেনি বা বিবৃতি দেয়নি। তাহলে এখন তাদের আগ্রহের কারণ কী?”

বিবৃতির শেষাংশে তিনি বলেন, “আমি দ্ব্যার্থহীনভাবে বলতে চাই—জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস বাংলাদেশ থেকে অবিলম্বে অপসারণ করা হোক।”

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সুমন আরমান

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। পরিচালক ও প্রকাশক দেশ আমার 24 যোগাযোগ: +88 01820503698
ট্যাগস :

জাতিসংঘ মানবাধিকার অফিস চালুর চুক্তিতে ছারছীনা পীরের তীব্র আপত্তি

আপডেট সময় : ০২:২২:১৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫