Bangladesh ১০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবিদ্বারের বড়শালঘর ইউএমএ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হতে আওয়ামী লীগ নেতার দৌড়ঝাঁপ মুরাদনগরে জীবিত তরুণীকে ‘মৃত’ সাজিয়ে মৃত্যু সনদ, অভিযুক্ত ইউপি সদস্য সংরক্ষিত আসনে আলোচনায় বিএনপির যেসব মহিলা নেত্রীরা কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়াইবাড়ি থেকে হায়দরাবাদ সড়কের প্রবেশ মুখে মরণফাদ ব্রিজ। মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে আঘাত হানল ইরানি ড্রোন কুমিল্লার বাঙ্গরা থানার রামচন্দ্রপুর থেকে ৫০ পিছ ইয়াবাসহ গ্রেফতার ১ কুমিল্লায় ইয়াবাসহ দুইজন গ্রেফতার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, খোঁজ নিয়ে উপহার পাঠালেন মন্ত্রী কায়কোবাদ কুমিল্লার বাঙ্গরা বাজারে মাদকসহ যুবক গ্রেফতার

নাসিরনগর বিয়েতে দাওয়াত নিয়ে দুপক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, আহত ১৫

SAYFUL SARKER
  • আপডেট সময় : ১০:৩২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / ১৫৬৯২৬ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিয়েতে দাওয়াত দেওয়া নিয়ে দু-পক্ষের সংঘর্ষে ইউনিয়ন পরিষদের এক সাবেক সদস্য নিহত হয়েছেন। তার নাম জিতু মিয়া (৬২)।

আজ সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামের মসজিদবাজার এলাকায় এ সংঘর্ষ হয়। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

নিহত জিতু ধরমন্ডল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জিতু মিয়ার সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় রমজান মেম্বারের বিরোধ চলছিল। আজ দুপুরে মসজিদবাজার এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যান জিতু মিয়া। সেখানে প্রতিপক্ষের লোকেদের সঙ্গে তার দেখা হয়। বিয়েতে প্রতিপক্ষের লোকেদের দাওয়াত দেওয়ায় ক্ষিপ্ত হন জিতু।কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে জিতু মিয়া গুরুতর আহত হন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. ওবায়দুর রহমান জানান, বিয়ের দাওয়াত নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে জিতু মিয়া নিহত হন। এ ঘটনায় পুলিশ আইনি ব্যবস্থা নিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সুমন আরমান

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। পরিচালক ও প্রকাশক দেশ আমার 24 যোগাযোগ: +88 01820503698
ট্যাগস :

নাসিরনগর বিয়েতে দাওয়াত নিয়ে দুপক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, আহত ১৫

আপডেট সময় : ১০:৩২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬