Bangladesh ০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা বাঙ্গরা, আন্দিকুট কমিউনিটি হেলথ এন্ড ওয়েলনেস ক্যাম্প ২০২৬-এর ফ্রী চিকিৎসা কার্যক্রম ও দ্বিতীয় ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন পবিত্র মক্কা-মদিনার ওপর হামলার চেষ্টা করা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ —ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে মিছিলের প্রস্তুতি, নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্য গ্রেপ্তার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়ায় ফুফু ও ভাতিজা খুনের ঘটনা ঘটে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা বাঙ্গরায় ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন: সাংবাদিকদের ঐক্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার ফ্লেভার এগ্রো- Flavor Agro” এর আয়োজনে কুমিল্লার মুরাদনগর উপজেলা ১২০ জন উদ্যোক্তা নিয়ে একটি কৃষি কর্মশালার আয়োজন করেন

*পদত্যাগের বিষয়ে নিজের অবস্থান জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা*

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৬:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৫৬৫৫৮ বার পড়া হয়েছে

*পদত্যাগের বিষয়ে নিজের অবস্থান জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা*
*আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৭*

*স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী*

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করে সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির অভিযোগ তুলে তারা এ দাবি জানান।

তবে দেশের পরিস্থিতি নিয়ে রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ সংবাদ সম্মেলন ডাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে বিষয়টি নিয়ে কথা বলেন তিনি।

শিক্ষার্থীরা আপনার পদত্যাগ দাবি করেছেন, ‘আপনিও কি তা-ই ভাবছেন?’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘তারা চায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। সেটার জন্য যা যা করা দরকার আমি করব। তাহলে তো আর পদত্যাগের কোনো প্রশ্নই আসে না।’

তিনি বলেন, ‘দেশের এমন পরিস্থিতিতে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়, আমি সেই ব্যবস্থা করছি। আগের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, সামনে আরও উন্নতি হবে।’

*আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করছে : স্বরাষ্ট্র উপদেষ্টা*
সম্প্রতি সারা দেশে বেশ কয়েকটি বড় অপরাধের ঘটনা ঘটেছে। এসব ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ধর্ষণ, ছিনতাই, চুরি ও ডাকাতির ঘটনায় জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হচ্ছে। এ নিয়ে সারা দেশে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে আন্দোলন হয়েছে।

সর্বশেষ রোববার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই, ধানমন্ডিতে অস্ত্রসহ মহড়া এবং মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় বেশ আলোড়ন তৈরি হয়েছে।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথা বলতেই রোববার দিবাগত রাত সাড়ে ৩টায় জরুরি সংবাদ সম্মেলন ডাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

*শব্দগুলি:* অপরাধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংবাদ সম্মেলন, স্বরাষ্ট্র উপদেষ্টা, পদত্যাগ দাবি

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

SAYFUL SARKER

পরিচালক ও প্রকাশক দেশ আমার24 মুরাদনগর উপজেলা, কুমিল্লা। +60183576704

*পদত্যাগের বিষয়ে নিজের অবস্থান জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা*

আপডেট সময় : ১০:২৬:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫