Bangladesh ১০:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঙ্গরায় ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন: সাংবাদিকদের ঐক্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার ফ্লেভার এগ্রো- Flavor Agro” এর আয়োজনে কুমিল্লার মুরাদনগর উপজেলা ১২০ জন উদ্যোক্তা নিয়ে একটি কৃষি কর্মশালার আয়োজন করেন দেবিদ্বারের বড়শালঘর ইউএমএ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হতে আওয়ামী লীগ নেতার দৌড়ঝাঁপ মুরাদনগরে জীবিত তরুণীকে ‘মৃত’ সাজিয়ে মৃত্যু সনদ, অভিযুক্ত ইউপি সদস্য সংরক্ষিত আসনে আলোচনায় বিএনপির যেসব মহিলা নেত্রীরা কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়াইবাড়ি থেকে হায়দরাবাদ সড়কের প্রবেশ মুখে মরণফাদ ব্রিজ। মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে আঘাত হানল ইরানি ড্রোন কুমিল্লার বাঙ্গরা থানার রামচন্দ্রপুর থেকে ৫০ পিছ ইয়াবাসহ গ্রেফতার ১

মুরাদনগরে নিখোঁজের ৩৬ দিন পর অটোরিকশা চালক মেহেদীর কঙ্কাল উদ্ধার

SAYFUL SARKER
  • আপডেট সময় : ০৩:২০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৫৬৫৭৫ বার পড়া হয়েছে

বাঙ্গরা বাজারে মানববন্ধন — ঘাতক খাইরুলের ফাঁসি ও ক্ষতিপূরণ দাবি

সাইফুল সরকার >মুরাদনগর প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে নিখোঁজের ৩৬ দিন পর উদ্ধার হলো অটোরিকশা চালক মেহেদী হাসান (১৮)-এর কঙ্কাল।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে মুরাদনগর থানা ও বাঙ্গরা বাজার থানার সহযোগিতায় সিআইডি পুলিশের বিশেষ টিম নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ এলাকার একটি ঝোপ থেকে মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করে।

নিহত মেহেদী হাসান বাঙ্গরা বাজার থানার দিঘীরপাড় গ্রামের মৃত মোস্তফার ছেলে। জীবিকার তাগিদে তিনি অটোরিকশা চালাতেন।

পুলিশ জানায়, গত ১১ আগস্ট রাতে বাঙ্গরা বাজার থেকে অটোরিকশা নিয়ে কোম্পানীগঞ্জ যাওয়ার পথে তিনি নিখোঁজ হন। পরদিন পরিবার থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরে ২০ আগস্ট একটি অপহরণ মামলা দায়ের করা হয়।

তদন্তে দিঘীরপাড় গ্রামের আইনুল হককে গ্রেফতার করে পুলিশ। তার স্বীকারোক্তি অনুযায়ী আইনুলের ভাই ফুল মিয়ার কাছে থাকা কুমিল্লার একটি গ্যারেজ থেকে অটোরিকশাটি উদ্ধার করা হয়। পরবর্তীতে মামলার মূল আসামি খাইরুল ইসলাম (২১)-কে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে খাইরুলের দেখানো স্থান থেকেই মেহেদীর কঙ্কাল উদ্ধার করা হয়।

ওসি মাহফুজুর রহমান জানান, জিজ্ঞাসাবাদে খাইরুল স্বীকার করেছে অটোরিকশা ছিনতাইয়ের জন্যই মেহেদীকে হত্যা করা হয়। নিহতকে কাপড় দেখে শনাক্ত করেন পরিবারের সদস্যরা। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং অটোরিকশাটিও উদ্ধার হয়েছে। বুধবার সন্ধ্যায় খাইরুল ইসলামকে আদালতে পাঠানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই নাহিদ হাসান জানান, গ্রেপ্তারকৃত খাইরুলকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য মেহেদীর মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন স্বজনরা। বৃহস্পতিবার সকালে বাঙ্গরা বাজার থানার, জেলা পরিষদ মার্কেটের সামনে নিহতের পরিবার ও স্থানীয় গ্রামবাসী মানববন্ধন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিপূরণ দাবি করেন।

সাইফুল সরকার
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
ফোন +8801644369603

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সুমন আরমান

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। পরিচালক ও প্রকাশক দেশ আমার 24 যোগাযোগ: +88 01820503698
ট্যাগস :

মুরাদনগরে নিখোঁজের ৩৬ দিন পর অটোরিকশা চালক মেহেদীর কঙ্কাল উদ্ধার

আপডেট সময় : ০৩:২০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫