Bangladesh ০৯:১৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা বাঙ্গরা, আন্দিকুট কমিউনিটি হেলথ এন্ড ওয়েলনেস ক্যাম্প ২০২৬-এর ফ্রী চিকিৎসা কার্যক্রম ও দ্বিতীয় ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন পবিত্র মক্কা-মদিনার ওপর হামলার চেষ্টা করা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ —ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে মিছিলের প্রস্তুতি, নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্য গ্রেপ্তার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়ায় ফুফু ও ভাতিজা খুনের ঘটনা ঘটে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা বাঙ্গরায় ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন: সাংবাদিকদের ঐক্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার ফ্লেভার এগ্রো- Flavor Agro” এর আয়োজনে কুমিল্লার মুরাদনগর উপজেলা ১২০ জন উদ্যোক্তা নিয়ে একটি কৃষি কর্মশালার আয়োজন করেন

হাটহাজারীতে গভীর রাতে আগুনে পুড়েছে ১২ পরিবারের স্বপ্ন

মো এরশাদ আলী
  • আপডেট সময় : ০৯:২৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • / ৫৬৪১২ বার পড়া হয়েছে

মো: এরশাদ আলী, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:

হাটহাজারীতে ১২ টি পরিবার আগুনে পুড়ে নিঃস্ব হয়েছে। গতরাত ১.১০ মিনিটের সময় আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান। এই ঘটনায় নিঃস্ব হয়ে যাওয়া পরিবারের ক্ষয়ক্ষতি পরিমাণ আনুমানিক ৩৫ থেকে ৪০ লাখ টাকা হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবার। সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের ৯নং ওয়ার্ড ফয়জুল্লাহ সারাং বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
সূত্রে জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে ওই বাড়ির বাসিন্দা দিদারুল আলম, নুর ইসলাম, মো: এমদাদুল ইসলাম, তৌহিদুল ইসলাম, আবদুস শুক্কর, ফারুক, আবু বক্কর, পারভেজ সহ মোট ১২ টি পরিবার আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের খবর পাওযার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নিযন্ত্রণে আনায় আশপাশের আরো অনেক পরিবারের ঘরবাড়ি রক্ষা করা সম্ভব হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান দৈনিক সময়ের কাগজকে জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিদুর্গতদের প্রাথমিকভাবে প্রতিটি পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা সহযোগিতা করা হবে। ওই পরিবার গুলোর যে কোন প্রশাসনিক সহযোগিতার প্রয়োজন হলে আমরা পাশে থাকবো।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ALAMGIR HOSSAIN

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। সম্পাদক, দেশ আমার ২৪ যোগাযোগ: +880 1747 808 428
ট্যাগস :

হাটহাজারীতে গভীর রাতে আগুনে পুড়েছে ১২ পরিবারের স্বপ্ন

আপডেট সময় : ০৯:২৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫