Bangladesh ০৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা বাঙ্গরা, আন্দিকুট কমিউনিটি হেলথ এন্ড ওয়েলনেস ক্যাম্প ২০২৬-এর ফ্রী চিকিৎসা কার্যক্রম ও দ্বিতীয় ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন পবিত্র মক্কা-মদিনার ওপর হামলার চেষ্টা করা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ —ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে মিছিলের প্রস্তুতি, নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্য গ্রেপ্তার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়ায় ফুফু ও ভাতিজা খুনের ঘটনা ঘটে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা বাঙ্গরায় ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন: সাংবাদিকদের ঐক্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার ফ্লেভার এগ্রো- Flavor Agro” এর আয়োজনে কুমিল্লার মুরাদনগর উপজেলা ১২০ জন উদ্যোক্তা নিয়ে একটি কৃষি কর্মশালার আয়োজন করেন

আখাউড়ায় ৩৬ কেজি গাঁজাসহ যুবদল নেতা ও সহযোগী গ্রেপ্তার

SAYFUL SARKER
  • আপডেট সময় : ১০:৪৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • / ৫৭০৪৮ বার পড়া হয়েছে

আখাউড়া উপজেলায় ৩৬ কেজি গাঁজাসহ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কামরুল মিয়া (৪০) ও তার সহযোগী মো. রাব্বি মিয়া (২৫)-কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত সাদা রঙের একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর আড়াইটায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় কোড্ডা বাইপাস এলাকার পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৩৬ কেজি গাঁজা উদ্ধার এবং দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত কামরুল মিয়া আখাউড়া পৌরশহরের তারাগন গ্রামের মো. দানু মিয়ার ছেলে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। সহযোগী রাব্বি মিয়া ময়মনসিংহ জেলার বানিহালা গ্রামের আব্দুল গফুরের ছেলে।

ওসি ছমিউদ্দিন জানান, জব্দ করা গাঁজা ও প্রাইভেটকারসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সুমন আরমান

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। পরিচালক ও প্রকাশক দেশ আমার 24 যোগাযোগ: +88 01820503698
ট্যাগস :

আখাউড়ায় ৩৬ কেজি গাঁজাসহ যুবদল নেতা ও সহযোগী গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৪৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫