Bangladesh ১০:০৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবিদ্বারের বড়শালঘর ইউএমএ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হতে আওয়ামী লীগ নেতার দৌড়ঝাঁপ মুরাদনগরে জীবিত তরুণীকে ‘মৃত’ সাজিয়ে মৃত্যু সনদ, অভিযুক্ত ইউপি সদস্য সংরক্ষিত আসনে আলোচনায় বিএনপির যেসব মহিলা নেত্রীরা কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়াইবাড়ি থেকে হায়দরাবাদ সড়কের প্রবেশ মুখে মরণফাদ ব্রিজ। মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে আঘাত হানল ইরানি ড্রোন কুমিল্লার বাঙ্গরা থানার রামচন্দ্রপুর থেকে ৫০ পিছ ইয়াবাসহ গ্রেফতার ১ কুমিল্লায় ইয়াবাসহ দুইজন গ্রেফতার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, খোঁজ নিয়ে উপহার পাঠালেন মন্ত্রী কায়কোবাদ কুমিল্লার বাঙ্গরা বাজারে মাদকসহ যুবক গ্রেফতার

কুমিল্লায় অপুলেন্ট ই কমার্স ইন্টারন্যাশানাল লিমিটেড কে মোবাইল কোর্ট জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১৫৬৩৬৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট:

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বিবির বাজার এলাকায় অপুলেন্ট ই কমার্স ইন্টারন্যাশানাল লিমিটেড নামীয় প্রতিষ্ঠানে ঔষধ প্রশাসন, কুমিল্লা ও জেলা প্রশাসনের সমন্বয়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত করে। অভিযানকালে উক্ত প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বিভিন্ন বিক্রয় নিষিদ্ধ ঔষধ জব্ধ করা হয়।
জানা যায়, কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বিবির বাজার এলাকায় দীর্ঘদিন যাবত মোঃ রাকিব হাসানের মালিকানাধীন অপুলেন্ট ই কমার্স ইন্টারন্যাশানাল লিমিটেড নামীয় প্রতিষ্ঠানটি অবৈধ ও বিক্রয় নিষিদ্ধ ঔষধ ও অননুমোদিত মোড়ক সামগ্রী সংরক্ষণ ও অবৈধভাবে ভারতীয় ঔষধ আমদানী করে আসছে। গোপন সংবাদের ভিত্ততে ঔষধ প্রশাসন, কুমিল্লা ও জেলা প্রশাসনের সমন্বয়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত করে। অভিযানকালে উক্ত প্রতিষ্ঠানে বিভিন্ন ভারতীয় বিক্রয় নিষিদ্ধ ঔষধ পাওয়া যায় যা বাংলাদেশে বিক্রয়ের কোন অনুমতি নেই। এছাড়াও অননুমোদিত বিভিন্ন ঔষধের মোড়ক সামগ্রী পাওয়া যায়। যার কোন অবৈধ কাগজপত্র দেখাতে পারেনি কোম্পানীটি। পরে অবৈধ ও বিক্রয় নিষিদ্ধ ঔষধ ও অননুমোদিত মোড়ক সামগ্রী সংরক্ষণ ও অবৈধভাবে ঔষধ আমদানী ইত্যাদি অপরাধের অভিযোগের ভিত্তিতে ‘ঔষধ ও কসমেটিকস্ আইন-২০২৩’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০ হাজার জরিমানা এবং বিভিন্ন বিক্রয় নিষিদ্ধ ঔষধ জব্ধ করেন ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদুল ইসলাম। অভিযান কালে ঔষধ প্রশাসন, কুমিল্লার পক্ষে উপস্থিত ছিলেন ঔষধ তত্ত্বাবধায়ক মো: শাহজালাল ভূইয়া।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ALAMGIR HOSSAIN

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। সম্পাদক, দেশ আমার ২৪ যোগাযোগ: +880 1747 808 428
ট্যাগস :

কুমিল্লায় অপুলেন্ট ই কমার্স ইন্টারন্যাশানাল লিমিটেড কে মোবাইল কোর্ট জরিমানা

আপডেট সময় : ০৯:০১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫