Bangladesh ০৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা বাঙ্গরায় ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন: সাংবাদিকদের ঐক্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার ফ্লেভার এগ্রো- Flavor Agro” এর আয়োজনে কুমিল্লার মুরাদনগর উপজেলা ১২০ জন উদ্যোক্তা নিয়ে একটি কৃষি কর্মশালার আয়োজন করেন দেবিদ্বারের বড়শালঘর ইউএমএ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হতে আওয়ামী লীগ নেতার দৌড়ঝাঁপ মুরাদনগরে জীবিত তরুণীকে ‘মৃত’ সাজিয়ে মৃত্যু সনদ, অভিযুক্ত ইউপি সদস্য সংরক্ষিত আসনে আলোচনায় বিএনপির যেসব মহিলা নেত্রীরা কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়াইবাড়ি থেকে হায়দরাবাদ সড়কের প্রবেশ মুখে মরণফাদ ব্রিজ। মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে আঘাত হানল ইরানি ড্রোন

নিলয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসলেন পড়শী

সুমন আরমান
  • আপডেট সময় : ১০:৪০:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • / ১৫৭১৬৮ বার পড়া হয়েছে
                                            সংগৃহীত ছবি

গানের জগতে ব্যস্ত সময় পার করছেন সাবরিনা পড়শী। তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে প্রকাশ করছেন নতুন নতুন গান। তবে এরই মধ্যে সেরে ফেলেছেন বিয়ের কাজটিও। যুক্তরাষ্ট্র প্রবাসী নিলয়ের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

বিয়ের খবরটি নিশ্চিত করেছেন তাদের পরিবারের ঘনিষ্ঠজনেরা। জানা গেছে, ২০০৮ সালে ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার একই আসরে ছিলেন পড়শী ও নিলয়। পরবর্তীতে ২০১০ সাল থেকে নিলয় তার পরিবারসহ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চলে যান। গত বছর নিলয়ের পরিবার বাংলাদেশে আসলে তাদের মধ্যে বিয়ে নিয়ে আলোচনা শুরু করে পরিবার। তারপর দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেয়া হয়। তবে বিয়ে নিয়ে আপাতত দুই পরিবারের কেউই খবর প্রকাশ্যে আনতে চাইছে না।

পড়শী ও নিলয়ের পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বিয়ের খবরটি তারা এখনই সামনে আনতে চান না। তাই আপাতত বিয়ের প্রসঙ্গে কিছুই বলছেন না। কবে, কখন তারা বিয়ে করেছেন, সে বিষয়েও জানাতে চায়নি পড়শীর পরিবার।

চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’ দিয়ে পরিচিতি পান সাবরিনা পড়শী। এরপর গানের জড়তে পার করছেন ১৬ বছর। গানের পাশাপাশি সম্প্রতি নাটক প্রযোজনার ঘোষণাও দিয়েছেন তিনি। পবিত্র ঈদুল ফিতরে পড়শী প্রযোজিত নাটক দেখতে পারবেন দর্শকেরা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সুমন আরমান

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। পরিচালক ও প্রকাশক দেশ আমার 24 যোগাযোগ: +88 01820503698
ট্যাগস :

নিলয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসলেন পড়শী

আপডেট সময় : ১০:৪০:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫