Bangladesh ০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে প্রশাসনের অভিযানে ৩ মাসে প্রায় ২০ লক্ষ টাকা জরিমানা, ১১০টি ড্রেজার অপসারণ ও ৯০ হাজার ফুট পাইপ বিনষ্ট করেছে মুরাদনগরে ভয়াবহ অগ্নিকান্ডে সিএনজি গ্যারেজ পুড়ে ছাই, ৪৫ লক্ষাধিক টাকার ক্ষতি সমস্যা বাঁ চোখে, ডানটিতে অপারেশন করা সেই চিকিৎসক গ্রেপ্তার নতুন বছরে প্রথমবার কত বাড়ল স্বর্ণের দাম! মুরাদনগরে ৪৬তম জাতীয় বিজ্ঞান মেলার পুরস্কার বিতরন অনুষ্ঠিত মুরাদনগরে ইট তৈরির চাহিদা মেটাতে কাটা হয়েছে এক হাজার একর কৃষি জমির মাটি মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের ‘মাল্টিপল এন্ট্রি ভিসা’ দেওয়ার আহ্বান নিলয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসলেন পড়শী কুমিল্লায় এক মাসে ৭ খুন, ২৫ নারী-শিশু নির্যাতন মুরাদনগরে ফসলি জমি রক্ষায় উপজেলা প্রশাসনের দিন-রাত্রি অভিযান

মুরাদনগরে ভয়াবহ অগ্নিকান্ডে সিএনজি গ্যারেজ পুড়ে ছাই, ৪৫ লক্ষাধিক টাকার ক্ষতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ ১৬ বার পড়া হয়েছে

মুরাদনগর (কুমিল্লা)
কুমিল্লার মুরাদনগরে ভয়াবহ অগ্নিকান্ডে একটি সিএনজি গ্যারেজ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার রাত পৌনে ৮টার দিকে উপজেলা সদরের রামচন্দ্রপুর রোডে মায়ের দোয়া শাহ আমানত অটো ট্রেডার্স নামে সিএনজি গ্যারেজে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ৫ লক্ষাধিক নগদ টাকা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ দামি মালামসহ প্রায় ৪৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত সিএনজি গ্যারেজের মালিক মোবারক (আলেক শাই)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ৮টার দিকে প্রথমে ধোঁয়া দেখা যায়। পরে মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার সূত্রপাত নিশ্চিত হতে না পারলেও দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করেছেন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
ক্ষতিগ্রস্ত মোবারক বলেন, রাত পৌনে ৮টার দিকে আমি দোকান বন্ধ করে স্টেশনে পান আনতে যাই। হঠাৎ আগুনের খবর শুনে দৌড়ে দোকানের কাছে গিয়ে দেখি পুরো দোকানে আগুন লেগে গেছে। মুরাদনগর ফায়ার সার্ভিস এসে অনেক চেষ্টার পর আগুন নিভাতে সক্ষম হন। তিনি আরো বলেন, দিনের বেলায় ব্যাংক থেকে তুলে আনা নগদ ৫ লক্ষ টাকা, ক্যাশে থাকা টাকা, ১৪ টি সিএনজির কাগজপত্র, বাড়ির দলিল পত্র ও ব্যাংকের তিনটি চেকবই সহ গ্যারেজের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অতিরিক্ত আগুনের কারণে কোন কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। আমার সবকিছু হারিয়ে এখন আমি সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ALAMGIR HOSSAIN

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। সম্পাদক, দেশ আমার ২৪ যোগাযোগ: +880 1747 808 428
ট্যাগস :

মুরাদনগরে ভয়াবহ অগ্নিকান্ডে সিএনজি গ্যারেজ পুড়ে ছাই, ৪৫ লক্ষাধিক টাকার ক্ষতি

আপডেট সময় : ০৯:৪৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫