Bangladesh ০৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা বাঙ্গরা, আন্দিকুট কমিউনিটি হেলথ এন্ড ওয়েলনেস ক্যাম্প ২০২৬-এর ফ্রী চিকিৎসা কার্যক্রম ও দ্বিতীয় ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন পবিত্র মক্কা-মদিনার ওপর হামলার চেষ্টা করা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ —ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে মিছিলের প্রস্তুতি, নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্য গ্রেপ্তার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়ায় ফুফু ও ভাতিজা খুনের ঘটনা ঘটে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা বাঙ্গরায় ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন: সাংবাদিকদের ঐক্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার ফ্লেভার এগ্রো- Flavor Agro” এর আয়োজনে কুমিল্লার মুরাদনগর উপজেলা ১২০ জন উদ্যোক্তা নিয়ে একটি কৃষি কর্মশালার আয়োজন করেন

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের ‘মাল্টিপল এন্ট্রি ভিসা’ দেওয়ার আহ্বান

সুমন আরমান
  • আপডেট সময় : ০৫:৩০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • / ৫৭১৭৮ বার পড়া হয়েছে

মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা ইস্যু করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস। সোমবার (১৩ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওথমানের সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা ভিসার বিষয়টি আলোচনা করেন।

এসময়, কাজে যোগদানের সময়সীমা অতিক্রম করা ১৮ হাজার বাংলাদেশি শ্রমিকের দেশটিতে প্রবেশে সহায়তার অনুরোধ জানানো হয় তাকে। হাইকমিশনার জানান, এ বিষয়ে শিগগিরই বৈঠক হওয়ার হবার কথা আছে। বিষয়টি নিয়ে মালয়েশিয়া ও বাংলাদেশের কর্মকর্তাদের সমন্বয়ে একটি যৌথ কারিগরি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি গত ৩১ ডিসেম্বর কুয়ালালামপুরে বৈঠক করেছে। আজ মঙ্গলবার আবারও বৈঠকে বসার কথা রয়েছে এই কমিটির।

প্রধান উপদেষ্টা আশা করেন, বাংলাদেশি শ্রমিকদের বিষয় দ্রুত সমাধান করবে, মালয়েশিয়া।

গত বছরের অক্টোবরে ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে সাক্ষাতের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন যে মালয়েশিয়া এ প্রক্রিয়া ত্বরান্বিত করবে, যাতে পরবর্তী দফায় মালয়েশিয়ায় কাজের জন্য বাংলাদেশি শ্রমিকরা পরিকল্পনা সাজাতে পারে।

সাক্ষাতে প্রধান উপদেষ্টা মালয়েশিয়াকে গত ১ জানুয়ারি থেকে আসিয়ানের সভাপতির দায়িত্ব নেওয়ায় অভিনন্দন জানান।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সুমন আরমান

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। পরিচালক ও প্রকাশক দেশ আমার 24 যোগাযোগ: +88 01820503698
ট্যাগস :

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের ‘মাল্টিপল এন্ট্রি ভিসা’ দেওয়ার আহ্বান

আপডেট সময় : ০৫:৩০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫