Bangladesh ০৭:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা বাঙ্গরায় ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন: সাংবাদিকদের ঐক্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার ফ্লেভার এগ্রো- Flavor Agro” এর আয়োজনে কুমিল্লার মুরাদনগর উপজেলা ১২০ জন উদ্যোক্তা নিয়ে একটি কৃষি কর্মশালার আয়োজন করেন দেবিদ্বারের বড়শালঘর ইউএমএ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হতে আওয়ামী লীগ নেতার দৌড়ঝাঁপ মুরাদনগরে জীবিত তরুণীকে ‘মৃত’ সাজিয়ে মৃত্যু সনদ, অভিযুক্ত ইউপি সদস্য সংরক্ষিত আসনে আলোচনায় বিএনপির যেসব মহিলা নেত্রীরা কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়াইবাড়ি থেকে হায়দরাবাদ সড়কের প্রবেশ মুখে মরণফাদ ব্রিজ। মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে আঘাত হানল ইরানি ড্রোন

বাংগরায় কায়কোবাদ সাহেবের পক্ষে গণসংযোগ ও প্রচারণা জোরদার

SAYFUL SARKER
  • আপডেট সময় : ০৯:৫১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • / ১৫৬৯৮৭ বার পড়া হয়েছে

বাংগরায় কায়কোবাদ সাহেবের পক্ষে গণসংযোগ ও প্রচারণা জোরদার

মুরাদনগর উপজেলা বিএনপি’র মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের নির্বাচনী প্রচারণা জোরদারের লক্ষ্যে উপজেলার ৬ নং বাংগরা পূর্ব সদর ইউনিয়নের বাংগরা গ্রামে গণসংযোগ ও প্রচার কার্যক্রম পরিচালিত হয়েছে।

৬ নং বাংগরা সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর সওদাগরের নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য ও উপজেলা জিসাসের সহ-সভাপতি আলমগীর হোসেন, উপজেলা শ্রমিক দল নেতা গোলাম মোস্তফা, যুবদল নেতা শেখ রুবেল, বিশিষ্ট ব্যবসায়ী জামাল সওদাগর, আলম মেম্বারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা রহিম খান, ওমর ফারুক, আবুল কালাম, কুনু মিয়া, খোরশেদ মিয়াসহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গণসংযোগকালে শতাধিক নারী-পুরুষ, তরুণ ও বয়োজ্যেষ্ঠ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন, এলাকার বিভিন্ন সমস্যা ও জনগণের প্রত্যাশার কথা শোনেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

এ সময় জাহাঙ্গীর সওদাগর বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া ও ব্যাপক অংশগ্রহণ প্রমাণ করে—কায়কোবাদ সাহেবের প্রতি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এলাকাবাসী দৃঢ় প্রতিজ্ঞ।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জনগণের সমর্থন ও সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়েই গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং মুরাদনগরের সার্বিক উন্নয়নে কায়কোবাদ সাহেব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সুমন আরমান

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। পরিচালক ও প্রকাশক দেশ আমার 24 যোগাযোগ: +88 01820503698
ট্যাগস :

বাংগরায় কায়কোবাদ সাহেবের পক্ষে গণসংযোগ ও প্রচারণা জোরদার

আপডেট সময় : ০৯:৫১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫