Bangladesh ০৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংরক্ষিত আসনে আলোচনায় বিএনপির যেসব মহিলা নেত্রীরা কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়াইবাড়ি থেকে হায়দরাবাদ সড়কের প্রবেশ মুখে মরণফাদ ব্রিজ। মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে আঘাত হানল ইরানি ড্রোন কুমিল্লার বাঙ্গরা থানার রামচন্দ্রপুর থেকে ৫০ পিছ ইয়াবাসহ গ্রেফতার ১ কুমিল্লায় ইয়াবাসহ দুইজন গ্রেফতার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, খোঁজ নিয়ে উপহার পাঠালেন মন্ত্রী কায়কোবাদ কুমিল্লার বাঙ্গরা বাজারে মাদকসহ যুবক গ্রেফতার মুরাদনগরে শামীমা আক্তার রুবীকে মহিলা সংরক্ষিত আসনে এমপি হিসেবে দেখতে চায় জনগণ কুমিল্লা-৩ আসনে ‘ডাবল হ্যাটট্রিক’ করা কায়কোবাদ মন্ত্রিসভায় থাকার গুঞ্জন

বাঙ্গরা উপজেলা দ্রুত বাস্তবায়নের দাবিতে ৫নং পূর্ব ধ‌ইর ইউনিয়নে সমাবেশ অনুষ্ঠিত

SAYFUL SARKER
  • আপডেট সময় : ০৭:২২:৪৩ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • / ১৫৬৪৪৯ বার পড়া হয়েছে

বাঙ্গরা উপজেলা দ্রুত বাস্তবায়নের দাবিতে ৫নং পূর্ব ধ‌ইর ইউনিয়নে সমাবেশ অনুষ্ঠিত

মুরাদনগর উপজেলা কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাকে দ্রুত উপজেলা রূপান্তরের দাবিতে ৫নং পূর্ব ধ‌ইর পশ্চিম ইউনিয়নে জন সমাবেশ করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) বিকেলে পূর্ব ধ‌ইর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সমাবেশ পূর্ব ধ‌ইর (পশ্চিম) ইউনিয়নে চেয়ারম্যান আব্দুর রহিম পারভেজের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব গোলাম কিবরিয়া সরকার।

সমাবেশে আরো বক্তব্য রাখেন বাঙ্গরা বাজার থানা এনসিপি সভাপতি কামরুল হাসান কেনাল, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া, কুমিল্লা উঃ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি তাহমিনা আক্তার, উপজেলা এনসিপির সার্চ কমিটির যুগ্ম আহবায়ক মোঃ কবির হোসেন, ৩ নং ওয়ার্ড মেম্বার মোঃ মামুন, ৬ নং মোঃ রহিম, ৭ নং ওয়ার্ড মেম্বার শাহ আলম প্রমুখ। মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় জন সমাবেশে বিভিন্ন দল ও শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

বক্তারা জানান, কুমিল্লার বৃহত্তর মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়ন নিয়ে গঠিত। প্রায় সাত লক্ষাধিক জনসংখ্যার অধ্যুষিত এই উপজেলা থেকে ২০১৬ সালে ১০টি ইউনিয়ন নিয়ে বাঙ্গরা বাজার থানা গঠিত হয়।
বাঙ্গরা বাজার থানা এলাকায় ২০২২ সালে জনশুমারি তথ্য অনুযায়ী প্রায় ২ লাখ ৪৭ হাজার ১১২ জন জনসংখ্যা রয়েছে। দ্রুত বাঙ্গরা উপজেলা বাস্তবায়নের দাবিতে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার নিকট জোর দাবি জানিয়েছেন।
বর্তমানে বাঙ্গরা বাজার থানার প্রশাসনিক এলাকাকে উপজেলা বাস্তবায়নের দাবিতে শ্রীকাইল ইউনিয়ন, বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন, আন্দিকোট ইউনিয়ন, টনকী ইউনিয়ন এবং ৪নং পূর্ব ধ‌ইর ইউনিয়নে জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, ইতিমধ্যে গত ৮ সেপ্টেম্বর প্রি-নিকার বৈঠকে বাঙ্গরা উপজেলা গঠনের সিদ্ধান্ত গ্ৰহণ করা হয়েছে। দ্রুত উপজেলা বাস্তবায়নের দাবিতে অন্যান্য ইউনিয়নেও জনসভা করা হবে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

SAYFUL SARKER

পরিচালক ও প্রকাশক দেশ আমার24 মুরাদনগর উপজেলা, কুমিল্লা। +60183576704

বাঙ্গরা উপজেলা দ্রুত বাস্তবায়নের দাবিতে ৫নং পূর্ব ধ‌ইর ইউনিয়নে সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:২২:৪৩ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫