Bangladesh ১০:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্লেভার এগ্রো- Flavor Agro” এর আয়োজনে কুমিল্লার মুরাদনগর উপজেলা ১২০ জন উদ্যোক্তা নিয়ে একটি কৃষি কর্মশালার আয়োজন করেন দেবিদ্বারের বড়শালঘর ইউএমএ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হতে আওয়ামী লীগ নেতার দৌড়ঝাঁপ মুরাদনগরে জীবিত তরুণীকে ‘মৃত’ সাজিয়ে মৃত্যু সনদ, অভিযুক্ত ইউপি সদস্য সংরক্ষিত আসনে আলোচনায় বিএনপির যেসব মহিলা নেত্রীরা কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়াইবাড়ি থেকে হায়দরাবাদ সড়কের প্রবেশ মুখে মরণফাদ ব্রিজ। মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে আঘাত হানল ইরানি ড্রোন কুমিল্লার বাঙ্গরা থানার রামচন্দ্রপুর থেকে ৫০ পিছ ইয়াবাসহ গ্রেফতার ১ কুমিল্লায় ইয়াবাসহ দুইজন গ্রেফতার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, খোঁজ নিয়ে উপহার পাঠালেন মন্ত্রী কায়কোবাদ

বাঙ্গরা বাজার থানাকে উপজেলা ঘোষণার দাবিতে জনসমাবেশ

SAYFUL SARKER
  • আপডেট সময় : ০৯:০৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • / ১৫৬৪৮৩ বার পড়া হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
বাঙ্গরা বাজার থানাকে দ্রুত উপজেলা ঘোষণার দাবিতে কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (২২ অক্টোবর) বিকেলে মজিদ কলেজের পাশে বালুর মাঠে আয়োজিত এ সমাবেশে মুক্তিযোদ্ধা হারুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব গোলাম কিবরিয়া সরকার।

সমাবেশে আরও বক্তব্য দেন মুরাদনগর উপজেলা জাতীয় নাগরিক পার্টির সভাপতি মিনহাজুল হক, বাঙ্গরা বাজার থানা এনসিপি সভাপতি কামরুল হাসান কেনাল, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া, উপজেলা এনসিপির সার্চ কমিটির সদস্য মোঃ এনামুল আলম ও শেখ আলমগীর, কুমিল্লা উত্তর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি তাহমিনা আক্তার, রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন জামায়াতে ইসলামী সেক্রেটারি রকিবুদ্দিন শিরাজী, ইসলামি খেলাফত আন্দোলনের নেতা গোলাম কিবরিয়া, মাওলানা ইয়াসিন আরাফাতসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, কুমিল্লা জেলার বৃহত্তর মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নের মধ্যে ২০১৬ সালে ১০টি ইউনিয়ন নিয়ে বাঙ্গরা বাজার থানা গঠিত হয়। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী এ থানার জনসংখ্যা প্রায় ২ লাখ ৪৭ হাজার ১১২ জন।

তারা বলেন, জনসংখ্যা ও প্রশাসনিক প্রয়োজন বিবেচনায় বাঙ্গরা বাজার থানাকে দ্রুত উপজেলা হিসেবে ঘোষণা করা সময়ের দাবি। এ বিষয়ে তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার হস্তক্ষেপ কামনা করেন।

এর আগে বাঙ্গরা বাজার থানার শ্রীকাইল, বাঙ্গরা পশ্চিম, আন্দিকোট, টনকী, পূর্ব ধইর ও পশ্চিম ধইর ইউনিয়নেও অনুরূপ জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সুমন আরমান

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। পরিচালক ও প্রকাশক দেশ আমার 24 যোগাযোগ: +88 01820503698
ট্যাগস :

বাঙ্গরা বাজার থানাকে উপজেলা ঘোষণার দাবিতে জনসমাবেশ

আপডেট সময় : ০৯:০৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫