Bangladesh ০৭:৫০ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্লেভার এগ্রো- Flavor Agro” এর আয়োজনে কুমিল্লার মুরাদনগর উপজেলা ১২০ জন উদ্যোক্তা নিয়ে একটি কৃষি কর্মশালার আয়োজন করেন দেবিদ্বারের বড়শালঘর ইউএমএ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হতে আওয়ামী লীগ নেতার দৌড়ঝাঁপ মুরাদনগরে জীবিত তরুণীকে ‘মৃত’ সাজিয়ে মৃত্যু সনদ, অভিযুক্ত ইউপি সদস্য সংরক্ষিত আসনে আলোচনায় বিএনপির যেসব মহিলা নেত্রীরা কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়াইবাড়ি থেকে হায়দরাবাদ সড়কের প্রবেশ মুখে মরণফাদ ব্রিজ। মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে আঘাত হানল ইরানি ড্রোন কুমিল্লার বাঙ্গরা থানার রামচন্দ্রপুর থেকে ৫০ পিছ ইয়াবাসহ গ্রেফতার ১ কুমিল্লায় ইয়াবাসহ দুইজন গ্রেফতার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, খোঁজ নিয়ে উপহার পাঠালেন মন্ত্রী কায়কোবাদ

মার্চের মধ্যে নির্বাচনী রোডম্যাপ না এলে পরবর্তী সিদ্ধান্ত: সালাউদ্দিন আহমেদ

সুমন আরমান
  • আপডেট সময় : ০৬:৫৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • / ১৫৬৪৩১ বার পড়া হয়েছে

অতিদ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে— প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। উল্লিখিত সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষিত না হলে গণতান্ত্রিক শক্তিগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় ঠিক করা হবে বলেও জানান এ বিএনপি নেতা।

শনিবার (১ মার্চ) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশনে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।

এসময় নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানানোর পাশাপাশি দলটির ‘সেকেন্ড রিপাবলিক’ তত্ত্ব নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন, তাদের ঘোষণাপত্রে বলেছে- সেকেন্ড রিপাবলিক করবে। আমাদের প্রশ্ন বর্তমান রিপাবলিক কি অসুস্থ হয়ে গেছে? বর্তমান রিপাবলিক কি নেই? আপনারা তো সংস্কার কমিশনে সংশোধনী দিয়েছেন। গণপরিষদ নাম কেন হবে?

তিনি বলেন, বাংলাদেশ নতুন করে স্বাধীন হওয়া দেশ নয়, বরং ফ্যাসিবাদ জমানা থেকে ফেরাতে সংশোধন জরুরি।

সালাউদ্দিন আহমেদ বলেন, রাজপথে বেড়ে ওঠা ঐক্য বিনষ্ট হলে লাভবান হবে পতিত স্বৈরাচার। এসময় স্থানীয় সরকার নির্বাচনের নামে গণতান্ত্রিক প্রক্রিয়া দীর্ঘায়িত করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। তিনি বলেন, জাতীয় নাগরিক কমিটি থেকে কোনও রাজনৈতিক দর্শন পাওয়া যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সুমন আরমান

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। পরিচালক ও প্রকাশক দেশ আমার 24 যোগাযোগ: +88 01820503698

মার্চের মধ্যে নির্বাচনী রোডম্যাপ না এলে পরবর্তী সিদ্ধান্ত: সালাউদ্দিন আহমেদ

আপডেট সময় : ০৬:৫৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫