Bangladesh ০৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা বাঙ্গরা, আন্দিকুট কমিউনিটি হেলথ এন্ড ওয়েলনেস ক্যাম্প ২০২৬-এর ফ্রী চিকিৎসা কার্যক্রম ও দ্বিতীয় ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন পবিত্র মক্কা-মদিনার ওপর হামলার চেষ্টা করা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ —ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে মিছিলের প্রস্তুতি, নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্য গ্রেপ্তার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়ায় ফুফু ও ভাতিজা খুনের ঘটনা ঘটে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা বাঙ্গরায় ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন: সাংবাদিকদের ঐক্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার ফ্লেভার এগ্রো- Flavor Agro” এর আয়োজনে কুমিল্লার মুরাদনগর উপজেলা ১২০ জন উদ্যোক্তা নিয়ে একটি কৃষি কর্মশালার আয়োজন করেন

মুরাদনগরে ঝাড়ফুঁকের নামে শিশুকে যৌন নিপীড়ন, কথিত কবিরাজ গ্রেপ্তার I

SAYFUL SARKER
  • আপডেট সময় : ০৪:৪০:১১ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / ৫৬৯৭৮ বার পড়া হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে পড়ালেখায় মনোযোগী করে তোলার কথা বলে ঝাড়ফুঁকের প্রলোভন দেখিয়ে চতুর্থ শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীকে (১০) যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এই ঘটনায় মাঈন উদ্দিন (৩৫) নামে এক কথিত কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাঈন উদ্দিন ওই গ্রামের মৃত চাঁন খা মোল্লার ছেলে।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করে। সম্প্রতি সে পড়ালেখায় কিছুটা অমনোযোগী হয়ে পড়লে প্রতিবেশী কথিত কবিরাজ মাঈন উদ্দিন শিশুটির মাকে পরামর্শ দেন যে, তেল পড়া ও ঝাড়ফুঁক করালে শিশুটি আবারও পড়ালেখায় মনোযোগী হবে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে ঝাড়ফুঁকের কথা বলে কৌশলে শিশুটির বসতঘর থেকে তার মা ও পরিবারের অন্য সদস্যদের বাইরে পাঠিয়ে দেন মাঈন উদ্দিন। এরপর ঘরের ভেতর শিশুটিকে একা পেয়ে তিনি যৌন নিপীড়ন করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে শিশুটি চিৎকার শুরু করলে অভিযুক্ত কবিরাজ দরজা খুলে দ্রুত পালিয়ে যান।

পরে স্বজনরা শিশুটিকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটির শারীরিক অবস্থা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

এই ঘটনায় শুক্রবার রাতেই ভুক্তভোগী শিশুর অভিভাবক বাদী হয়ে মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মাঈন উদ্দিনকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সুমন আরমান

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। পরিচালক ও প্রকাশক দেশ আমার 24 যোগাযোগ: +88 01820503698

মুরাদনগরে ঝাড়ফুঁকের নামে শিশুকে যৌন নিপীড়ন, কথিত কবিরাজ গ্রেপ্তার I

আপডেট সময় : ০৪:৪০:১১ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬